Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রকাশ্যে ঘোষণা দিয়ে যুবককে ছুরিকাঘাতে খুন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৬:১৪ পিএম

প্রকাশ্যে ঘোষণা দিয়ে যুবককে ছুরিকাঘাতে খুন

Advertisement

প্রকাশ্যে হত্যার ঘোষণা দিয়ে বিজিবির সোর্স সন্দেহে আঙ্গুর মিয়া নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে চোরাকারবারিরা।

রোববার (১৭ মে) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

রোববার ভোর ৫টার দিকে বাড়ির অদূরে রাজাই মিশন স্কুলসংলগ্ন জমিতে স্থানীয় লোকজন আঙ্গুর মিয়ার লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেন।

নিহত আঙ্গুর মিয়া (৩৮) তাহিরপুরের উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর সীমান্তের রাজাই সীমান্ত গ্রামের মৃত আবুল মনসুর আলীর ছেলে। তিনি পেশায় কৃষি শ্রমিক ছিলেন। তার ৭ ছেলেমেয়ে রয়েছে।

নিহতের স্ত্রী হাজেরা খাতুন জানান, শনিবার দিবাগত রাতে ২৮- বর্ডার গার্ড ব্যাটালিয়নের তাহিরপুরের চাঁনপুর বিওপির বিজিবির সদস্য ভারতীয় বিড়ির চালান আটকের পর আমাদের বাড়ির উঠানে আসেন। এরপর বিজিবি টহল দল বিড়ির চালান নিয়ে বিওপিতে (ক্যাম্পে) ফিরে যায়।

তিনি আরও বলেন, বিজিবি টহল দল আমাদের বাড়ির উঠান থেকে চলে যাওয়ার পর বাড়ির অদূরে সেতুর ওপর দাঁড়িয়ে থেকে তিন চোরাকারবারি আমার স্বামী আঙ্গুর মিয়ার গতিবিধির ওপর নজর রাখে। রাত ৩টার দিকে আমার ভাসুরের ছেলে সাগর ফোন করে ওই তিন ব্যক্তির নজরদারির বিষয়টি জানালে আমার স্বামী ঘর থেকে বের হয়ে তাদের শনাক্ত করতে গিয়ে ওই রাতে আর বাড়ি ফেরেননি।

এর আগে বিজিবি টহল দল বিওপিতে ফিরে যাওয়ার পর উপজেলার রাজাই সীমান্ত গ্রামের পেশাদার মাদক বিড়ি চোরাকারবারি আকরাম, মাফিক, হেলালসহ তিন থেকে চারজন সংঘবদ্ধ হয়ে আঙ্গুর মিয়ার বড় ভাইয়ের স্ত্রী সাদেকা খাতুনকে আগাম হুমকি দিয়ে আসে- ‘বিড়ির চালান বিজিবিকে ধরিয়ে দেওয়ার জন্য রাত পোহালেই প্রকাশ্যে আঙ্গুর মিয়াকে জবাই করে হত্যা করা হবে’।

এদিকে আঙ্গুর মিয়ার লাশ পাওয়ার খবর জানাজানি হলে ভোররাত থেকে আত্মগোপনে চলে যায় উপজেলার রাজাই সীমান্ত গ্রামের পেশাদার মাদক বিড়ি চোরাকারবারি আকরাম, মাফিক, হেলালসহ তিন থেকে চার দুর্বৃত্ত।

রোববার দুপুরে জানতে চাইলে ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, নিহত ব্যক্তি বিজিবির সোর্স নন, চোরাকারবারিরা সন্দেহের জেরে এমন হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

নিহতের গলা, হাত, মুখ মণ্ডলে ধারাল ছুরিকাঘাতের চিহ্ন পেয়েছে বলে নিশ্চিত করেন তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ এসআই নাজমুল ইসলাম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তাহিরপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

তাহিরপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

রামদায় কুপিয়ে ইট দিয়ে থেঁতলে যুবককে হত্যা, ৩২ জনের নামে মামলা

রামদায় কুপিয়ে ইট দিয়ে থেঁতলে যুবককে হত্যা, ৩২ জনের নামে মামলা

রামদা দিয়ে কুপিয়ে কৃষককে হত্যা

রামদা দিয়ে কুপিয়ে কৃষককে হত্যা

তাহিরপুর থানার ওসিকে বদলি

তাহিরপুর থানার ওসিকে বদলি

যাদুকাটায় বালু লুটের মহোৎসব, সবার মুখ বন্ধ

পুলিশ-প্রশাসন ও বিএনপি-আ.লীগ নেতারা একাট্টা যাদুকাটায় বালু লুটের মহোৎসব, সবার মুখ বন্ধ

তাহিরপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

তাহিরপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম