Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নারায়ণগঞ্জে ঝড়ে লন্ডভন্ড বাড়িঘর-গাছপালা, বজ্রপাতে একজনের মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬:২৬ পিএম

নারায়ণগঞ্জে ঝড়ে লন্ডভন্ড বাড়িঘর-গাছপালা, বজ্রপাতে একজনের মৃত্যু

Advertisement

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কালবৈশাখী ঝড়ে শত শত ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। এ সময় বজ্রপাতে একজন নিহত হয়েছেন। ঝড়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১৮ মে) ভোর ৬টার দিকে এ ঝড়ের তাণ্ডব শুরু হয়। আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আসাদুর রহমান ঝড়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ভোরে আড়াইহাজার উপজেলার লালুরকান্দিসহ বিভিন্ন এলাকায় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। মাত্র তিন থেকে পাঁচ মিনিটের ঝড়ে শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এবং বহু গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সামাদ, ইউসুফ আলী ও ইসমাইল বাড়ির পাশের ধানক্ষেতে কাজ করতে যান। ঝড়-বৃষ্টি শুরু হলে তারা বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সামাদকে মৃত ঘোষণা করেন।

আহত ইউসুফ আলী ও ইসমাইল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়া ছোটবাড়ৈপাড়া এলাকায় আলী আহমদ (৫৫) নিজের বাড়ির দালান ভেঙে গুরুতর আহত হন।  ঝড়ে আরও অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষিকাকে চড় মেরে পদ হারালেন বিএনপি নেতা

শিক্ষিকাকে চড় মেরে পদ হারালেন বিএনপি নেতা

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম