Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপি-যুবদল নেতাদের হেনস্তার শিকার দুই সাংবাদিক

Advertisement

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৯:১২ পিএম

বিএনপি-যুবদল নেতাদের হেনস্তার শিকার দুই সাংবাদিক

Advertisement

নাটোরের নলডাঙ্গায় পেশাগত দায়িত্ব পালনের সময় স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাদের দ্বারা বাধা, মোবাইল ফোন কেড়ে নেওয়া ও হেনস্তার শিকার হয়েছেন দুই সাংবাদিক।

সোমবার বেলা ১১টার দিকে নলডাঙ্গার বারনই নদীর সেতুর উপর এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুপুরে এনটিভি অনলাইন ও দৈনিক দিনকালের নলডাঙ্গা উপজেলা প্রতিনিধি মো. রানা আহমেদ বাদী হয়ে বিএনপির দুই নেতা ও ইউনিয়ন যুবদলের এক নেতাসহ তিনজনের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নলডাঙ্গা থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দৈনিক দিনকাল ও এনটিভি অনলাইন নলডাঙ্গা উপজেলা প্রতিনিধি মো. রানা আহমেদ এবং মানবজমিন পত্রিকার নলডাঙ্গা উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উপজেলা কৃষি অফিসের কৃষকদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। এ সময় তারা নলডাঙ্গা পৌরসভার ভবন নির্মাণের জন্য ভরাট কাজে মাটি আনার সময় অনেক মাটি নলডাঙ্গা বারনই সেতুর ঢালে পড়ে কর্দমাক্ত হয়ে চলাচলে জনদুর্ভোগ হওয়ার দৃশ্য ভিডিও করেন।

এতে ক্ষিপ্ত হয়ে নলডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. বাচ্চু সরদার ও তার সহযোগী মাধনগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. টিটু সরদার ও তার বড় ভাই মাধনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মানিকুজ্জামান বিদ্যুৎ তাদের কাজে বাধা ও  হুমকি দেন।

ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক মো. রাশেদ আলম এ সময় হুমকির ভিডিও ধারণ করলে এসব নেতারা জোর করে মোবাইল ফোন কেড়ে নিয়ে উপস্থিত সাংবাদিকদের হেনস্তা করেন।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, সংবাদচিত্র ধারণ করার সময় হঠাৎ স্থানীয় বিএনপি নেতা বাচ্চু সরদারের নেতৃত্বে মাধনগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. টিটু সরদার ও তার বড় ভাই মাধনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মানিকুজ্জামান বিদ্যুৎ তাদের ওপর চড়াও হন। তারা সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করেন এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরে আলম সাংবাদিক হেনস্তার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত

চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত

মিষ্টির শূন্য আসনে এমপি হতে আগ্রহী বিএনপির ৭০ নেত্রী

মিষ্টির শূন্য আসনে এমপি হতে আগ্রহী বিএনপির ৭০ নেত্রী

মিষ্টির শূন্য আসন: ফরম নিলেন ৭০ নেত্রী, তারা কারা?

মিষ্টির শূন্য আসন: ফরম নিলেন ৭০ নেত্রী, তারা কারা?

জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন

জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

‘বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে’

‘বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে’

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম