Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লিচুর বিচি গলায় আটকে ১০ মাসের শিশুর মৃত্যু

Advertisement

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১০:৪৬ পিএম

লিচুর বিচি গলায় আটকে ১০ মাসের শিশুর মৃত্যু

Advertisement

কক্সবাজারের চকরিয়ায় গলায় লিচুর বিচি আটকে ওয়াসেনাত নামের ১০ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওয়াসেনাত ওই এলাকার পশু চিকিৎসক আবু নোমান ওসমানীর মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, সোমবার জোহরের নামাজের পর আবু নোমান ওসমানী তার মেয়ে ওয়াসেনাতকে লিচু খাওয়াচ্ছিলেন। একটি লিচু খাওয়ানোর পর অসাবধানতাবশত বিচিটি শিশুটির পাশে রেখে তিনি বাড়ির উঠানে যান। কিছুক্ষণ পর ঘরে ফিরে দেখেন, শিশুটি বিচিটি মুখে দিয়ে ফেলেছে এবং সেটি গলায় আটকে গেছে।

পরে পরিবারের সদস্যরা বিচিটি বের করার চেষ্টা করেন; কিন্তু ব্যর্থ হলে শিশুটিকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পথে একপর্যায়ে শিশুটি বমি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবু নোমান ওসমানী বলেন, ‘ওয়াসেনাতকে ঘরের ভেতরে রেখে কবুতরকে খাবার দিতে পাঁচ মিনিটের জন্য বাইরে গিয়েছিলাম। এর মধ্যেই পাশে রাখা লিচুর বিচিটি মুখে দিয়ে ফেলে। পরে সেটি গলায় আটকে যায়।’

আবু নোমান ওসমানী আরও বলেন, সোমবার রাত ৯টায় বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে তার মেয়ের জানাজা অনুষ্ঠিত হবে।

লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

ডা. গোলাম মোস্তফা নাদিম বলেন, এখন লিচুর মৌসুম চলছে। শিশুদের লিচু খাওয়ানোর ক্ষেত্রে অভিভাবকদের সতর্ক থাকতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়া পৌরসভার সাবেক মেয়র গ্রেফতার

চকরিয়া পৌরসভার সাবেক মেয়র গ্রেফতার

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

এসএসসি পরীক্ষা ২০২৬ ১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের ৩ উপজেলায় বন্যার উন্নতি, কাটেনি দুর্ভোগ

কক্সবাজারের ৩ উপজেলায় বন্যার উন্নতি, কাটেনি দুর্ভোগ

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম