মীরসরাইয়ে গাড়িচাপায় কিশোর নিহত
Advertisement
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৬:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় এক কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন বিএসআরএম গেটের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. শাহিন আলম (১৫) জোরারগঞ্জ থানাধীন দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সড়কের পূর্বপাশ থেকে পশ্চিমপাশে পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি শাহিনকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি শরিফুজ্জামান ভূঁইয়া জানান, দুর্ঘটনা ঘটানো গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
