Logo
Logo
×
   

সারাদেশ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৯:৪৩ এএম

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

ছবি: সংগৃহীত

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রধান ভবনের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। 

বুধবার (২০ মে) ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবরে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। 

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও সাতটি ইউনিট যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম