Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জাদুকাটার পাড় কেটে খনিজ বালি চুরি, ৮ জনের নামে মামলা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৫:৩৭ পিএম

জাদুকাটার পাড় কেটে খনিজ বালি চুরি, ৮ জনের নামে মামলা

জাদুকাটার পাড় কেটে খনিজ বালি চুরি, ৮ জনের নামে মামলা

Advertisement

সীমান্ত নদী জাদুকাটার পাড় কেটে খনিজ বালি চুরিতে জড়িত থাকায় ৮ জনের নামে মামলা দায়ের করেছে সুনামগঞ্জের তাহিরপুর থানার পুলিশ। জব্দ করা হয়েছে চুরি করে নিয়ে যাওয়া বালিবোঝাই স্টিল বডির ট্রলার।

মঙ্গলবার রাতে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম বাদী হয়ে তাহিরপুর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- উপজেলার জাদুকাটা নদীর তীরবর্তী ঘাগটিয়া গ্রামের বকুল মিয়ার ছেলে মান্না মিয়া ওরফে মান্না শাহ, রোমান মিয়া ওরফে রোমান শাহ, মৃত আসাদ মিয়া শাহর ছেলে মখসিনুর মিয়া ওরফে মখসিনুর শাহ, সফর আলীর ছেলে ইমাম হোসেন, গড়কাটি গ্রামের জহুর মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন। এছাড়া মামলায় ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বুধবার তাহিরপুর থানার মামলায় তদন্তকারী কর্মকর্তা এসআই সালাউদ্দিন মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ঘাগটিয়ার বকুল মিয়ার ছেলে মান্না মিয়া ওরফে মান্না শাহর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র জাদুকাটা নদীর পশ্চিম (তীর) পাড়ের ঝালোরটেক কেটে খনিজ বালি চুরি করছিল। খবর পেয়ে টুকেরবাজার নৌপুলিশ ফাঁড়ি ও থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের টহল দল অভিযান চালায়। তারা জাদুকাটা নদীর তীর থেকে চুরি করে নিয়ে যাওয়া খনিজ বালিবোঝাই ট্রলারটি জব্দ করে। এ সময় নদীর পাড় কাটায় জড়িতরা কৌশলে পালিয়ে যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তাহিরপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

তাহিরপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

রামদায় কুপিয়ে ইট দিয়ে থেঁতলে যুবককে হত্যা, ৩২ জনের নামে মামলা

রামদায় কুপিয়ে ইট দিয়ে থেঁতলে যুবককে হত্যা, ৩২ জনের নামে মামলা

রামদা দিয়ে কুপিয়ে কৃষককে হত্যা

রামদা দিয়ে কুপিয়ে কৃষককে হত্যা

তাহিরপুর থানার ওসিকে বদলি

তাহিরপুর থানার ওসিকে বদলি

যাদুকাটায় বালু লুটের মহোৎসব, সবার মুখ বন্ধ

পুলিশ-প্রশাসন ও বিএনপি-আ.লীগ নেতারা একাট্টা যাদুকাটায় বালু লুটের মহোৎসব, সবার মুখ বন্ধ

তাহিরপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

তাহিরপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম