Logo
Logo
×

Advertisement

সারাদেশ

উপসর্গে নয় হামেই মারা যায় দুই শিশু

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:৪৭ পিএম

উপসর্গে নয় হামেই মারা যায় দুই শিশু

প্রতীকী ছবি

Advertisement

চট্টগ্রামে দুই শিশুর মৃত্যু হয়েছে হামে। এতদিন উপসর্গে মারা যাওয়ার কথা বলা হলেও ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পরীক্ষার পর তাদের শরীরে হামের জীবাণু পাওয়া গেছে।

মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন নগরীর এবং অপরজন উপজেলার বাসিন্দা।

বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিন নতুন করে আরও ৯ জন হাম আক্রান্ত শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৭১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একইদিন সুস্থ হওয়ায় ৮৫ শিশুকে হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়া হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, চট্টগ্রামে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে তিন শিশু এবং সন্দেহজনক হামে ৭ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীর ৫ জন এবং বিভিন্ন উপজেলার ৪ জনসহ মোট ৯ জন শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪৩ জনে দাঁড়িয়েছে।

এছাড়া হামের উপসর্গ নিয়ে নগরীতে ৬৭ জন এবং বিভিন্ন উপজেলায় ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদিন চট্টগ্রাম থেকে নতুন করে ৮২ জনের নমুনা ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ নিয়ে ১ হাজার ১২৪ জনের নমুনা ল্যাবরেটরিতে পাঠানো হলো।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামে উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই শিশুর রিপোর্ট ঢাকা থেকে এসেছে। তারা হামে আক্রান্ত ছিল। হাম শনাক্ত না হওয়ায় এতদিন তাদের হামের উপসর্গে মারা গিয়েছিল হিসেবে ধরা হয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

দীর্ঘ হচ্ছে চুয়েটের অচলাবস্থা সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম