Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদকসেবনের পরিণতি

প্যারোলে মুক্তি পেয়েও বোনের জানাজায় অংশ নিতে পারলেন না যুবক

Advertisement

Icon

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৭:২০ পিএম

প্যারোলে মুক্তি পেয়েও বোনের জানাজায় অংশ নিতে পারলেন না যুবক

বোনের লাশ ধরে কান্নায় ভেঙে পড়লেন সিরাজুল শেখ ওরফে পাঠান

Advertisement

মাদকসেবন মানবজীবন ও সমাজে বিস্তর প্রভাব ফেলে। এর পরিণতি খুবই ভয়াবহ এবং তা ব্যক্তি, পরিবার ও সমাজ- সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলে। পরিবারে অশান্তি ও সম্পর্কের অবনতির পাশাপাশি সামাজিক সম্মান নষ্ট হয়। এমনকি পরিবার, বন্ধু ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিবারের আপনজনের মৃত্যুতেও তার জানাজা ও দাফনে অংশ নিতে পারেন না অনেকে।

তেমনি এক ঘটনা ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দে। বড় বোনের লাশ দেখার জন্য মাদক মামলায় সাজাপ্রাপ্ত সিরাজুল শেখ ওরফে পাঠান (৩০) নামে এক যুবককে প্যারোলে মুক্তি দেওয়া হয়; কিন্তু নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ায় জানাজায় অংশগ্রহণ ও কবরে একমুঠো মাটি দেওয়ার সুযোগ পাননি তিনি।

পাঠান গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ডের এবাদুল্লা মিস্ত্রীপাড়ার মৃত আকবর শেখের ছেলে। 

গত ২ এপ্রিল মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে আটক করে দুই মাসের সাজা দিয়ে রাজবাড়ীর কারাগারে পাঠান।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, পাঠানের বড়বোন মমতাজ বেগম ওরফে মমো বুধবার (২০ মে) সকালে পৌরসভার এবাদুল্লা মিস্ত্রীপাড়ার নিজবাড়িতে মারা যান। পাঠানের বড় ভাই মো. নজরুল ইসলাম শেখ কারাগারে বন্দি থাকা তার ছোট ভাই সিরাজুল ইসলাম পাঠানের প্যারোলে মুক্তির জন্য জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। 

কর্তৃপক্ষ শর্তসাপেক্ষে বিকাল সাড়ে ৩টা হতে বিকাল ৫টা পর্যন্ত দেড় ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেন।

মুক্তির আদেশ পেয়ে সিরাজুল শেখ ওরফে পাঠানকে নিয়ে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে এবাদুল্লা মিস্ত্রীপাড়ায় তার বোন মমতাজ বেগমের বাড়িতে পৌঁছায়। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সেখানে তাকে কিছু  সময় রাখার পর বিকাল পৌনে ৫টার দিকে সিরাজুল ইসলাম পাঠানকে নিয়ে রাজবাড়ীর কারাগারের উদ্দেশ্যে রওনা দেয়।

এ সময় প্রতিবেশী ও স্বজনরা অনেকেই আফসোস করে বলেন, সর্বনাশা মাদকের নেশা পাঠানকে আজ তার বড় বোনের জানাজায় অংশ নেওয়া এবং কবরে একমুঠো মাটি দেওয়ার সুযোগও দিল না। তবে প্যারোলে মুক্তি দেওয়ায় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম প্যারোলে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্যারোলে মুক্তির সময়সীমা ছিল বিকাল সাড়ে ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। কিন্তু হাজতি সিরাজুল শেখের বোনের জানাজার সময় ছিল বিকাল সাড়ে ৫টায়। যে কারণে হাজতিকে শুধু লাশ দেখিয়ে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২০৩০ সালের মধ্যে ১০ শতাংশ রাজস্ব বৃদ্ধি করা হবে: তিতুমীর

২০৩০ সালের মধ্যে ১০ শতাংশ রাজস্ব বৃদ্ধি করা হবে: তিতুমীর

পশু চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীর হাতে প্রসব, নবজাতকের মৃত্যু

পশু চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীর হাতে প্রসব, নবজাতকের মৃত্যু

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক

ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল ওয়ারিশের স্বীকৃতি

ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল ওয়ারিশের স্বীকৃতি

কলেজছাত্র রোহান হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩

কলেজছাত্র রোহান হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩

আমবাগানে পড়ে ছিল অবিস্ফোরিত ৪২ ককটেল

আমবাগানে পড়ে ছিল অবিস্ফোরিত ৪২ ককটেল

আরও পড়ুন

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২০০

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২০০

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

নেত্রকোনায় বৃক্ষরোপণ করলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

নেত্রকোনায় বৃক্ষরোপণ করলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম