Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছেলের হাতে বাবা খুন

Advertisement

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৫:৪৫ পিএম

ছেলের হাতে বাবা খুন

ফাইল ছবি

Advertisement

কক্সবাজারের চাকরিয়ায় মাদকাসক্ত ছেলের দায়ের কোপে বৃদ্ধ খলিলুর রহমান (৬৫) নিহত হয়েছেন।  

শুক্রবার (২২ মে) দুপুর আড়াইটার দিকে চকরিয়া পৌরসভার মৌলভীরকুম এলাকায় এ ঘটনা ঘটেছে। 

নিহত খলিলুর রহমান পৌরসভার ৬নং ওয়ার্ড মৌলভীরকুম এলাকার মৃত নুর ছমদের ছেলে।  তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মাদকাসক্ত ছেলে মিনারুল ইসলাম তার বাবা খলিলুর রহমানকে কুপিয়ে পুরো শরীর ক্ষতবিক্ষত করে।  এ সময় দায়ের কোপে বৃদ্ধ খলিলুর রহমানের শরীর থেকে তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।  পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে ছেলের হাত থেকে তার পিতাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

চকরিয়া থানার ওসি মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ খলিলুর রহমানের লাশ উদ্ধার করে।  তার শরীরের বিভিন্ন জায়গায় দায়ের কোপের চিহ্ন পাওয়া গেছে।  বাম হতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।  লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  নিহতের ছেলে মিনারুল ইসলামকে আটক করা হয়েছে।  এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

কোন কোন স্টেশনে থামবে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

কোন কোন স্টেশনে থামবে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

চুরির ঝুঁকিতে কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক যাত্রা, আইকাও অডিটের আগে উদ্বেগ

চুরির ঝুঁকিতে কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক যাত্রা, আইকাও অডিটের আগে উদ্বেগ

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম