Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পটুয়াখালীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০১:২৪ এএম

পটুয়াখালীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

Advertisement

পটুয়াখালী শহরে পুকুরে ডুবে লামিয়া আক্তার (১০) ও মোসা. সেফা মনি (১১) নামে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২২ মে) দুপুরে শহরের টাউন কালিকাপুর এলাকার উকিল বাড়ি-সংলগ্ন একটি পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত লামিয়া আক্তার পটুয়াখালী সদরের জাকির হোসেনের মেয়ে ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। মোসা. সেফা মনি একই এলাকার আবু সুফিয়ানের মেয়ে এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তারা ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে পুকুরপাড়ে খেলাধুলার সময় তারা পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, এ বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অনির্দিষ্টকালের জন্য পরিদর্শন বন্ধ কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার

অনির্দিষ্টকালের জন্য পরিদর্শন বন্ধ কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

টেস্টটিউব বেবি নেওয়া কি জায়েজ? জানুন ইসলামি বিধান

টেস্টটিউব বেবি নেওয়া কি জায়েজ? জানুন ইসলামি বিধান

মামার জন্য কিডনি দিতে চান ভাগনে, চাচার জন্য প্রস্তুত ভাতিজি

মামার জন্য কিডনি দিতে চান ভাগনে, চাচার জন্য প্রস্তুত ভাতিজি

টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ প্রাণ গেল ৪ শিশুর

টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ প্রাণ গেল ৪ শিশুর

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম