Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নোয়াখালীতে হাম উপসর্গে শিশুর মৃত্যু

Icon

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১০:১৩ এএম

নোয়াখালীতে হাম উপসর্গে শিশুর মৃত্যু

Advertisement

২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে হাম উপসর্গে মো. সামিত নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এটি জেলায় হাম উপসর্গে প্রথম মৃত্যু। এছাড়া হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও ১৯ রোগী।

রোববার (২৪ মে) ভোর সোয়া ৪টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন ওই শিশুর মৃত্যু হয়। 

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

সামিত জেলার সুবর্ণচর উপজেলার কাটাখালি গ্রামের মফিজুল হকের ছেলে।

চিকিৎসকরা জানান, শনিবার দুপুরে হাম উপসর্গ নিয়ে শিশু ওয়ার্ডে ভর্তি করানো হয় সামিতকে। চিকিৎসাধীন রোববার ভোরে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, এপ্রিল মাসের প্রথম থেকে এ পর্যন্ত জেলায় হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯১৫ শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। তবে বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছিল। বর্তমানে হাসপাতালের আইসোলেশনে ১২০ শিশু চিকিৎসা নিচ্ছে। প্রতিদিন গড়ে ২০ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। তবে বেড ও ওষুধের সংকট রয়েছে তীব্র। ফলে অভিভাবকদের বেশিরভাগ ওষুধ কিনতে হচ্ছে হাসপাতালের বাইরে থেকে। এছাড়া চিকিৎসক, নার্স ও স্টাফ সংকট থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১৩৫৩

হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১৩৫৩

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম