Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সড়কে একসঙ্গে প্রাণ গেল ৩ বন্ধুর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১০:৫১ পিএম

সড়কে একসঙ্গে প্রাণ গেল ৩ বন্ধুর

Advertisement

টাঙ্গাইলের বাসাইলে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন। রোববার দুপুরে বাসাইল-ভাতকুড়া আঞ্চলিক সড়কের বাংড়া কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাংড়া এলাকার প্রবাসী রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৬), শওকত আলীর ছেলে মো. লিমন (১৪) ও সুলাইমান মিয়ার ছেলে সাইমন (১৪)। তারা করটিয়া এইচএম ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

পুলিশ এবং পরিবার জানায়, টাঙ্গাইলগামী বেপরোয়া গতির একটি সিএনজি (রেজিস্ট্রেশনবিহীন) বাংড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাকবির মিয়া মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর দুইজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইমনকে (১৪) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যায়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, লাশের সুরতহাল করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর মামলা দায়ের করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: টুকু

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: টুকু

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ দাফন

কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ দাফন

মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্ক

মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্ক

সরকারকে বিব্রত করতে কিছু দুষ্ট লোক অপকৌশল চালাচ্ছে: প্রতিমন্ত্রী শরীফুল

সরকারকে বিব্রত করতে কিছু দুষ্ট লোক অপকৌশল চালাচ্ছে: প্রতিমন্ত্রী শরীফুল

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম