Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দাগনভূঞায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি

Advertisement

Icon

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০২:৫৪ পিএম

দাগনভূঞায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি

ফেনীর দাগনভূঞার বৃহৎ কোরাইশমুন্সি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে দোকান সম্পূর্ন ভস্মিভূত। ছবি: যুগান্তর

Advertisement

দাগনভূঞা বৃহৎ কোরাইশমুন্সি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান সম্পূর্ন ভস্মীভূত হয়ে গেছে। ক্ষতির পরিমাণ এক কোটি টাকার ওপরে অনুমান করা হচ্ছে। ঘটনাটি সোমবার ভোর ৬টার সময় ঘটেছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, কোরাইসমুন্সি বাজারের প্রধান সড়ক দাগনভূঞা রোডে ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহানে আশ্রাফের মুদি দোকান, আবদুল্লাহ আল মামুনের সুরুচি কনফেকশনারী, নাজমুল ফার্মেসী ও নূর আলমের কুমিল্লা স্পেশাল দোকানসমূহ সম্পূর্ন পুড়ে ছাঁই হয়ে যায়।

ফেনী ফায়ার সার্ভিসকে খবর দিলে সকাল ৮টার সময় ফায়ার সার্ভিস পৌঁছেন বলে বাজার ব্যবসায়ীরা জানান। এরপূর্বেই আগুনে সর্বনাশ হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান ১ কোটির উপরে বলে ফায়ার সাভিস টীর্ম অনুমান করেন। আশ্রাফের মুদি দোকানে ২৫ লাখ টাকা, সুরুচি ও কুমিল্লা স্পেশালে ৭০ লাখ টাকা ও নাজমুল ফার্মেসীতে ২৭ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিক ও বাজার ব্যবসায়ীরা ধারনা করছেন। ঈদকে সামনে রেখে বিক্রির জন্য সকল দোকান তাদের পন্য সংগ্রহ করে রেখেছেন।

ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার মো. শাহাদাৎ হোসেন যুগান্তরকে জানান, ক্ষতিগ্রস্থ দোকানসমূহের পাশে বৈদ্যুতিক খুঁটি ছিল। মূলত ওই বৈদ্যুতিক খুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছাত্রদলের অনুরোধে কলেজে শিক্ষার্থীদের টিকটকে নিষেধাজ্ঞা

ছাত্রদলের অনুরোধে কলেজে শিক্ষার্থীদের টিকটকে নিষেধাজ্ঞা

মদ খেয়ে মণ্ডপে মাতলামি করলে কঠোর ব্যবস্থা

ফেনী পুলিশ সুপারের হুঁশিয়ারি মদ খেয়ে মণ্ডপে মাতলামি করলে কঠোর ব্যবস্থা

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

কিছু দল অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে

ফেনীতে সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান কিছু দল অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে

আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী

আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী

নানাবাড়িতে এসে আনন্দিত প্রধানমন্ত্রী

নানাবাড়িতে এসে আনন্দিত প্রধানমন্ত্রী

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম