Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভবন থেকে পড়ে মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১০:২৯ পিএম

ভবন থেকে পড়ে মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

Advertisement

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি) হাসপাতালের পঞ্চম তলা থেকে রীতা আকতার রিয়াকে (২০) ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছিল আব্দুর রহমান শেখ নামে এক যুবক।

এ ঘটনায় রোববার ফেনীর সোনাগাজী উপজেলার বাদামতলি এলাকায় অভিযান চালিয়ে ঘাতক যুবককে গ্রেফতার করে নগরীর খুলশী থানা পুলিশ। সোমবার তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার আব্দুর রহমান শেখ বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার ভাটখালি এলাকার শেখ বাড়ির মৃত সোহরাব শেখের ছেলে। তিনি নগরীর আকবরশাহ থানার ফয়’স লেক আব্দুল হামিদ সড়কের শামীমের বাসায় ভাড়া থাকতেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, একই প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে আব্দুর রহমান শেখের সঙ্গে রিয়ার পরিচয় হয়। কয়েক মাস আগে মারামারির ঘটনায় আব্দুর রহমানের চাকরি চলে যায়। এরপরও তিনি রিতাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন বলে পরিবারের লোকজন জানিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে শনিবার রাতে গার্মেন্টস ছুটির পর কৌশলে রিয়াকে ফয়’স লেক এলাকায় নিয়ে যান আব্দুর রহমান। পরে গুরুত্বপূর্ণ কথা আছে বলে তাকে ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ভবনের উত্তর পাশের পাঁচতলার গ্রিলবিহীন সিঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে রিয়াকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। এতে তার মাথার মগজ বের হয়ে যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় রিতার মা জমিলা বেগম খুলশী থানায় হত্যা মামলা করেন। এরপরই অভিযান চালিয়ে ফেনী থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গভীর রাতে এলোপাতাড়ি গুলি, যুবক নিহত

গভীর রাতে এলোপাতাড়ি গুলি, যুবক নিহত

দুর্গাপূজার নিরাপত্তায় কোনো ঘাটতি নেই : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

দুর্গাপূজার নিরাপত্তায় কোনো ঘাটতি নেই : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

দুর্গাপূজা ঘিরে হাজারী গলিতে নীল শাপলার কদর

দুর্গাপূজা ঘিরে হাজারী গলিতে নীল শাপলার কদর

চমেক থেকে ফিরেই জরুরি সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট ভিসি

চমেক থেকে ফিরেই জরুরি সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট ভিসি

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

আরও পড়ুন

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম