Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিজের পালিত গরুর শিংয়ের আঘাতে বৃদ্ধার মৃত্যু

Advertisement

Icon

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১০:৪২ পিএম

নিজের পালিত গরুর শিংয়ের আঘাতে বৃদ্ধার মৃত্যু

Advertisement

কুমিল্লার হোমনা উপজেলায় নিজের পালিত ষাঁড় গরুর শিংয়ের আঘাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ মে) দুপুরে ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম (৭৫) ওই গ্রামের মৃত আবুল হাশেমের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গরুটি ঘারমোড়া বাজারে নেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের করা হলে এটি হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে।  এ সময় সামনে থাকা আমেনা বেগমকে শিং দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

হোমনা থানার ওসি টমাস বড়ুয়া বলেন, ঘটনাটি দুপুরের দিকে ঘটে। গরুটি তাদের নিজেদেরই ছিল। আহত অবস্থায় স্বজনরা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই: কৃষিমন্ত্রী

ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই: কৃষিমন্ত্রী

৩০ বছরের সেই পুরোনো কমিটি ভেঙে দিল জামায়াত

৩০ বছরের সেই পুরোনো কমিটি ভেঙে দিল জামায়াত

রাস্তা নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

রাস্তা নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত

গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত

আরও পড়ুন

রাজবাড়ীতে গুলি করে যুবককে হত্যা, নিহতের বিরুদ্ধে ১৩ মামলা

রাজবাড়ীতে গুলি করে যুবককে হত্যা, নিহতের বিরুদ্ধে ১৩ মামলা

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

যেভাবে উদ্ধার হলো চুরি হওয়া ক্রিকেটারের টাকা

যেভাবে উদ্ধার হলো চুরি হওয়া ক্রিকেটারের টাকা

বিসিবির গাড়ি থেকে চুরি হওয়া ক্রিকেটারের টাকা উদ্ধার

বিসিবির গাড়ি থেকে চুরি হওয়া ক্রিকেটারের টাকা উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম