Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার ১০ গ্রামে ঈদ উদযাপন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ভোলা

প্রকাশ: ২৬ মে ২০২৬, ১১:৪৪ পিএম

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার ১০ গ্রামে ঈদ উদযাপন

প্রতীকী ছবি

Advertisement

সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন করবেন ভোলার বিভিন্ন উপজেলায় বসবাসরত বিভিন্ন দরবারের প্রায় ১০ হাজার অনুসারী।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টায় ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে বোরহানউদ্দিনের মনিরাম গ্রামের মজনু মিয়া বাড়ির দরজায় মসজিদ প্রাঙ্গণে এবং সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে মুলাইপত্তন গ্রামের পঞ্চায়েত বাড়ির মসজিদ প্রাঙ্গণে।

খোঁজ নিয়ে জানা গেছে,ভোলার সাত উপজেলার মধ্যে ভোলা সদর উপজেলা, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমুদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরায় উপজেলার ১০টি গ্রামে প্রায় ১০ হাজার সাতকানিয়া মির্জাখালী দরবার, সুরেশ্বর দরবার শরীফ, মাইজভান্ডার, আটরশি ও দুদুমিয়া দরবারের অনুসারী রয়েছেন। 

তাদের মধ্যে বোরহানউদ্দিন উপজেলা টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামে প্রায় ১ হাজার সুরেশ্বর দরবারের অনুসারী রয়েছেন এবং একই ইউনিয়নের মনিরাম গ্রামেও সুরেশ্বর দরবারের অন্তত ১ হাজার অনুসারী রয়েছেন।

এ বিষয়ে মুলাইপত্তন গ্রামের পঞ্চায়েত বাড়ি সুরেশ্বর দরবারের প্রাক্তন খলিফার ছেলে মো.সুমন বলেন, সৌদি আরবের সাথে মিল রেখে আগামীকাল সকাল সাড়ে ৮টায় আমরা ঈদের জামাত আদায় করবো। জামাতের ইমামতি করবেন মাওলানা রতন মিয়া। নামাজ শেষে পশু কোরবানি করবো। 

তিনি আরও বলেন, আমাদের গ্রামে প্রায় ১ হাজারের বেশি জন সুরেশ্বর দরবারের অনুসারী রয়েছেন। এবং জেলার সব উপজেলায় অন্যান্য দরবারের মিলিয়ে প্রায় ১০-১৫ হাজার অনুসারী আছি।

মনিরাম মজনু মিয়া বাড়ি সুরেশ্বর দরবারের প্রাক্তন খলিফার ছেলে রাসেদুল ইসলাম, সকাল সাড়ে ৭টায় আমরা ঈদের জামাত আদায় করবো এবং জামাতের ইমামতি করবেন মাওলানা সিহাব উদ্দিন। আমরা একদিন আগে রোজা ও ঈদ পালন করি বিষয়টি এমন নয়- এটি ভৌগলিক কারণে আমরা একদিন আগেই পালন করি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এক বছরেই ৩ ঈদ আর ২ হজ, বিরল নজির দেখবে মুসলিম বিশ্ব

এক বছরেই ৩ ঈদ আর ২ হজ, বিরল নজির দেখবে মুসলিম বিশ্ব

শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা

শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

মাংস খেয়ে ভুঁড়ি বেড়েছে, সমাধানে কিছু নিয়ম মেনে চলুন

মাংস খেয়ে ভুঁড়ি বেড়েছে, সমাধানে কিছু নিয়ম মেনে চলুন

আগাম টিকিট কেটেও ভোগান্তির শিকার ট্রেন যাত্রীরা

ছুটি শেষে ফিরছেন কর্মজীবীরা আগাম টিকিট কেটেও ভোগান্তির শিকার ট্রেন যাত্রীরা

বিআরটিএর ১০ দিনের কার্যক্রমে সড়কে স্বস্তির ঈদযাত্রা

বিআরটিএর ১০ দিনের কার্যক্রমে সড়কে স্বস্তির ঈদযাত্রা

আরও পড়ুন

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল, জানা গেল কারণ

টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল, জানা গেল কারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম