Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাপের কামড়ে শিশুর মৃত্যু, ঈদের আনন্দ পরিণত হলো শোকে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০১:৫৪ এএম

সাপের কামড়ে শিশুর মৃত্যু, ঈদের আনন্দ পরিণত হলো শোকে

Advertisement

টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে ফাহাদ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ফাহাদ উপজেলার কুতুবপুর সুলতাননগর গ্রামের আশরাফ আলীর ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বুধবার সকাল ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ফাহাদ আরও কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল। উঠানের পাশে ইটের খোয়ারের (মুরগির ঘর) নিচ থেকে হঠাৎ একটি সাপ বের হয়ে তাকে একাধিকবার কামড় দেয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা রুহুল আমিন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ঘোষণার পর স্বজনদের আগ্রহে ফাহাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরাও তার মৃত্যু নিশ্চিত করেন। বুধবার সকাল ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহেনা পারভীন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বিষধর সাপের একাধিক ছোবলে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া যানজটের কারণে হাসপাতালে পৌঁছাতেও কিছুটা বিলম্ব হয়। এসব কারণে শিশুটি সম্ভবত পথেই মারা গেছে বলে তিনি মনে করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: টুকু

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: টুকু

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ দাফন

কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ দাফন

মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্ক

মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্ক

সরকারকে বিব্রত করতে কিছু দুষ্ট লোক অপকৌশল চালাচ্ছে: প্রতিমন্ত্রী শরীফুল

সরকারকে বিব্রত করতে কিছু দুষ্ট লোক অপকৌশল চালাচ্ছে: প্রতিমন্ত্রী শরীফুল

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম