Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঈদের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৩:১৪ এএম

ঈদের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ফাইল ছবি

Advertisement

টাঙ্গাইলের সখীপুরে ঈদুল আজহার দিন মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত এবং দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে সখীপুর-সাগরদিঘী সড়কের কচুয়া পুকুরপাড় মোড়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান কানন (১৮)। সে উপজেলার জিতাশ্বরী গ্রামের রেজাউল করিমের ছেলে এবং টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে কানন ও তার ফুফাতো ভাই আশিক মোটরসাইকেলে সখীপুরের দিকে আসছিলেন। কচুয়া পুকুরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কাননকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় কাননের ফুফাতো ভাই আশিকুর রহমান (১৬) মাথায় গুরুতর আঘাত পেয়ে মানসিক ভারসাম্য হারিয়েছে। অপর মোটরসাইকেলের চালক শফিকুল ইসলাম (৩৫) আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

নিহতের চাচা আরিফুল ইসলাম বলেন, ‘ঈদে পরিবারের সবার সঙ্গে আনন্দে ছিল কানন। কয়েক ঘণ্টার ব্যবধানে সেই আনন্দ আহাজারিতে পরিণত হয়েছে। সন্তানের মরদেহ দেখে মা বারবার মূর্ছা যাচ্ছেন, বাবা নির্বাক।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হাসান আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই কাননের মৃত্যু হয়েছে। আহত দুইজন চিকিৎসাধীন আছেন।

সখীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল খান বলেন, ‘দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: টুকু

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: টুকু

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ দাফন

কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ দাফন

মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্ক

মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্ক

সরকারকে বিব্রত করতে কিছু দুষ্ট লোক অপকৌশল চালাচ্ছে: প্রতিমন্ত্রী শরীফুল

সরকারকে বিব্রত করতে কিছু দুষ্ট লোক অপকৌশল চালাচ্ছে: প্রতিমন্ত্রী শরীফুল

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম