Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জমি বিরোধে হামলায় আহত যুবকের মৃত্যু, মধুপুরে বিক্ষোভ

Advertisement

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৪:০৭ এএম

জমি বিরোধে হামলায় আহত যুবকের মৃত্যু, মধুপুরে বিক্ষোভ

ছবি-যুগান্তর

Advertisement

টাঙ্গাইলের মধুপুরে জমি বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৭ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সুজন মিয়া। মরদেহ গ্রামে পৌঁছালে ঈদের আগের সন্ধ্যায় এলাকাবাসী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন।

নিহত সুজন পৌর এলাকার গোপদ গ্রামের আমান আলীর ছেলে।

জানা গেছে, গোপদ গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে মো. আবু সাইদের সঙ্গে একই এলাকার ফরহাদ হোসেন কালুসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে ৪১ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধীয় জমি গোপদ মৌজার সাবেক দাগ নম্বর ৩৮৬ ও ৩৮৭ এবং হাল দাগ নম্বর ১০৮৩ ও ১০৮৪-এর আওতাভুক্ত।

অভিযোগ রয়েছে, গত ২২ মে সকাল সাড়ে ৮টার দিকে আবু সাইদের ভাগনে সোহাগ বিরোধীয় জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষ হামলা চালায়। তাকে রক্ষা করতে এগিয়ে আসেন সুজন মিয়া, মীর আলী ও সুজনের স্ত্রী অন্তঃসত্ত্বা জাহানারা বেগম। হামলায় তারা সবাই আহত হন।

আহতদের প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সুজন মিয়াসহ কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানে তিনি মারা যান।

ময়নাতদন্ত শেষে রাতেই স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে গোপদ বাজারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সুজন সরাসরি জমি বিরোধের পক্ষভুক্ত না হয়েও বিরোধ থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন।

মধুপুর থানার ওসি একেএম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত কর্মকর্তা এসআই সোহেল হোসেন আসামিদের গ্রেপ্তারে কাজ করছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু

৮০ বছর ধরে মুসাফিরখানায় বিনা মূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা

৮০ বছর ধরে মুসাফিরখানায় বিনা মূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: টুকু

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: টুকু

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ দাফন

কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ দাফন

মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মাদক মামলায় একজনের যাবজ্জীবন

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম