Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৫

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০১:৩৫ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৫

নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়লে ছাদ, দরজা ও জানালার অংশ আলাদা হয়ে যায়।

Advertisement

ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ।

আহতদের মধ্যে ১২ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের বগলাবাড়ী গ্রামের মোতালেব হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৪৩) ও তার ছেলে রেজা (১০), কিশোরগঞ্জ সদর উপজেলার মাগরা গ্রামের ধকমলের ছেলে সিরাজুল ইসলাম (৩৮), রংপুরের ছাড়াইগাছ গ্রামের নুর জামাল ইসলামের ছেলে আরিফ (২২), লালমনিরহাটের নবী হোসেনের ছেলে মামুন (২৫), গাজীপুর কোনাবাড়ীর আ. বারেকের ছেলে তারাজুল (৩৮), একই জেলার আমপুর এলাকার তানজে আলীর ছেলে নয়ন (৪০), শুদ্ধিগঞ্জ গ্রামের চানতারার ছেলে মেহেদী হাসান (২৬), বাখিয়া এলাকার নওশের আলীর ছেলে শাহাদাত (৩৮), কাশিমপুর এলাকার আহমদ দেওয়ানের ছেলে কামরুল (৩২), টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রতনগঞ্জের রুবেল মিয়ার ছেলে রিয়াদ (২) এবং বাসাইল উপজেলার তিরঞ্জনের জালাল উদ্দিনের ছেলে মো. মোসলেম (৫৫)।

প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলামসহ কয়েকজন জানান, হানিফ পরিবহণের একটি বাস ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে যাচ্ছিল। বাসটি ঢাকার কোনো কাউন্টার থেকে আসেনি। এলেঙ্গা অতিক্রম করার পর বাসটি বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসের ছাদ, দরজা ও জানালার অংশ আলাদা হয়ে যায়।  স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: টুকু

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: টুকু

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম