Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মানিকগঞ্জে পারিবারিক কলহে ভাবি-ভাতিজাকে খুন করে পালাল আসামি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৮:০০ এএম

মানিকগঞ্জে পারিবারিক কলহে ভাবি-ভাতিজাকে খুন করে পালাল আসামি

অভিযুক্ত ইউসুফ আলী/ফাইল ছবি

Advertisement

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের বাচামারা ফকিরপাড়া গ্রামে শনিবার (৩০ মে) রাত ১০টার দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ভাবি ও ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই ইউসুফ আলীর (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় বড় ভাই আব্দুস ছালাম (৪০) গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন আব্দুস ছালামের স্ত্রী আমেনা বেগম (২৮) এবং তাদের দেড় বছর বয়সী শিশুপুত্র আসওয়াদ। হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত ইউসুফ আলী পালিয়ে যান। গুরুতর আহত আব্দুস ছালামকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল। সম্প্রতি তা আরও তীব্র আকার ধারণ করে। ঘটনার রাতে বাকবিতণ্ডার এক পর্যায়ে উত্তেজিত হয়ে ইউসুফ ধারালো অস্ত্র নিয়ে ভাইয়ের বাড়িতে ঢুকে ভাবি আমেনা ও ভাতিজা আসওয়াদকে কুপিয়ে জখম করেন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে বাধা দিতে গেলে বড় ভাই আব্দুস ছালামও হামলার শিকার হন। ঘটনাস্থল থেকে একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও...

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও...

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধুনিকায়নে জোর

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধুনিকায়নে জোর

‘তোমাদের হাত ধরেই এগোবে বাংলাদেশ’

‘তোমাদের হাত ধরেই এগোবে বাংলাদেশ’

ছুরিকাঘাতে স্বামীকে হত্যা করে পালালেন স্ত্রী

ছুরিকাঘাতে স্বামীকে হত্যা করে পালালেন স্ত্রী

সারের জন্য কৃষকের উপচে পড়া ভিড়, ডিলারের দোকানে উত্তেজনা

সারের জন্য কৃষকের উপচে পড়া ভিড়, ডিলারের দোকানে উত্তেজনা

পরকীয়ার জেরে ভাবি-ভাতিজাকে হত্যা: দেবরের ১০ বছরের কারাদণ্ড

পরকীয়ার জেরে ভাবি-ভাতিজাকে হত্যা: দেবরের ১০ বছরের কারাদণ্ড

আরও পড়ুন

ট্রাকচাপায় ইজিবাইক আরোহী একই পরিবারের ৫ জনের মৃত্যু

ট্রাকচাপায় ইজিবাইক আরোহী একই পরিবারের ৫ জনের মৃত্যু

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম