Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

Advertisement

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৯:২৪ পিএম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

Advertisement

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ঘিরে চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুইপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় মেহেদী হাসান  রনি (৩০) নামে এক যুবদল নেতাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (৩১ মে) বিকালে উপজেলা পরিষদ গেটের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এমএ হান্নান।

অনুষ্ঠান চলাকালে উপজেলা পরিষদ গেটে ধানের শীষ মনোনীত প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংসদ সদস্য এমএ হান্নানের সমর্থকদের সংঘর্ষ বাধে। দফায় দফায় ধাওয়া পালটাধাওয়া এবং ইটপাটকেল লাঠিসোটা নিক্ষেপের ঘটনায় ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক মেহেদী হাসান রনিসহ বেশ কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সাবেক এমপি লায়ন হারুনের সমর্থকরা অনুষ্ঠান চলাকালে উপজেলা পরিষদ গেটে অবস্থান নেয়। এ সময় হঠাৎ করে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের পর উভয়পক্ষের মধ্যে ধাওয়া পালটাধাওয়া শুরু হয়। উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এ ব্যাপারে সংসদ সদস্য এমএ হান্নান জানান, পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীরা আমার নেতাকর্মীদের ওপর হামলা করেছে।  পুলিশ ব্যবস্থা না নিলে আমরা আগামীতে এদের প্রতিহত করব।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানান, উপজেলা পরিষদের অডিটোরিয়ামে রাজনৈতিক কর্মসূচি চলছিল। পরিষদের বাইরে রাস্তায় দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত

চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত

মিষ্টির শূন্য আসনে এমপি হতে আগ্রহী বিএনপির ৭০ নেত্রী

মিষ্টির শূন্য আসনে এমপি হতে আগ্রহী বিএনপির ৭০ নেত্রী

মিষ্টির শূন্য আসন: ফরম নিলেন ৭০ নেত্রী, তারা কারা?

মিষ্টির শূন্য আসন: ফরম নিলেন ৭০ নেত্রী, তারা কারা?

জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন

জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

‘বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে’

‘বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে’

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম