Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের ‘ভুয়া’ আদেশ ভাইরাল

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০১:০৭ পিএম

কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের ‘ভুয়া’ আদেশ ভাইরাল

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। সংগৃহীত ছবি

Advertisement

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে তার দায়িত্ব থেকে ‘প্রত্যাহার’ করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের এমন একটি চিঠি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে পুলিশ সুপার নিজেই ওই চিঠিটি ‘ভুয়া’ বলে নিশ্চিত করেছেন। 

রোববার (৩১ মে) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) স্বাক্ষরিত ও সিল দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে ‘ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অনুষ্ঠিত মিছিল এবং প্রশাসনিক কারণে কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে জনস্বার্থে বর্তমান দায়িত্ব থেকে অবিলম্বে প্রত্যাহার করা হইল। তাকে ডিএমপিতে রিপোর্ট করার জন্য নির্দেশ প্রদান করা হইল।’ 

চিঠিটির বিষয়ে জেলা পুলিশের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানান, ‘এ ধরনের চিঠিতে প্রত্যাহারের আদেশদানকারী সিনিয়র কর্মকর্তার নাম থাকে এবং চিঠির অনুলিপি বিধি মোতাবেক সিনিয়র কর্মকর্তাসহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরকে অবহিত করা হয়। বিভিন্নভাবে নিশ্চিত হওয়া গেছে চিঠিটি শতভাগ ভুয়া।’

কর্মকর্তারা বলেন, ‘কুমিল্লায় অস্ত্র, মাদক উদ্ধার, সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রেফতারসহ সম্প্রতি স্বচ্ছভাবে পুলিশ কনস্টেবল নিয়োগে পুলিশ সুপারের কাজে কেউ হয়তো খুশি হতে না পেরে এমন অপপ্রচার চালাচ্ছেন। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’

তারা আরও জানান, পুলিশের নতুন পোশাকের মান ও পুলিশ সদস‍্যদের ৯৬ শতাংশ সংক্ষুব্ধ- এ বিষয়ে কুমিল্লা জেলার পুলিশ সুপার বিবৃতি দেন। এতে পুলিশ বাহিনীর পোশাকের পরিবর্তন নিয়ে সরকার সিদ্ধান্ত দেন; যে পুলিশের নতুন পোশাক পরিবর্তন করে আগের পোশাকে ফিরে যাবে । নতুন পোশাকে যারা লাভবান হয়েছিল তারা অনেক টাকার অংকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কোনও সুবিধাভোগী মহল মিথ‍্যাচার ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সুযোগ পেলেই তারা এ মিথ‍্যা কাজে অংশগ্রহণ করে থাকে।

এ বিষয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ‘অনেকেই এ বিজ্ঞপ্তির বিষয়ে আমাকে অবহিত করেছেন। এমন চিঠি পুলিশ সদর দপ্তরের নয়। আমার বিরুদ্ধে অপপ্রচার চালাতে হয়তো একটি চক্রের এ ভুয়া বিজ্ঞপ্তি ভাইরাল করা হচ্ছে।’ 

প্রসঙ্গত, বিসিএস ২৫ তম ব্যাচের কর্মকর্তা মো. আনিসুজ্জামান পুলিশ সুপার হিসেবে গত বছরের ২৯ নভেম্বর কুমিল্লায় যোগদান করেন। এর আগে তিনি ঢাকা পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করেন। একই বছরের ১ মে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইলিয়াসের পর একই থানার এএসআই অতনুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

ইলিয়াসের পর একই থানার এএসআই অতনুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

প্রধানমন্ত্রীর একটি বিশেষ ভিশন রয়েছে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর একটি বিশেষ ভিশন রয়েছে: মাহদী আমিন

সিএমএম আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি

সিএমএম আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

যৌন হয়রানির অভিযোগ ওঠার পরই পুলিশ কর্মকর্তার পদোন্নতি!

যৌন হয়রানির অভিযোগ ওঠার পরই পুলিশ কর্মকর্তার পদোন্নতি!

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

আরও পড়ুন

আড়াই বছর পর উৎপাদনে যমুনা সার কারখানা, চাপ নিয়ে শঙ্কা কাটেনি

আড়াই বছর পর উৎপাদনে যমুনা সার কারখানা, চাপ নিয়ে শঙ্কা কাটেনি

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ‘মর্মান্তিকভাবে’ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ‘মর্মান্তিকভাবে’ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম