Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুয়াকাটায় বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, কুয়াকাটা (পটুয়াখালী)

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০২:০৯ পিএম

কুয়াকাটায় বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

কুয়াকাটায় বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত। ছবি: যুগান্তর

Advertisement

পটুয়াখালীর কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় শরীয়তপুরের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। 

সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটার মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান (১৭) শরীয়তপুর জেলার পালং থানার কাশাভোগ (কাশাপুর) গ্রামের আমির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর থেকে কয়েকজন বন্ধু মোটরসাইকেলে করে কুয়াকাটা ভ্রমণে আসেন। তারা কুয়াকাটার মেরিন ড্রাইভ সড়ক দিয়ে লেম্বুরবনের দিকে যাচ্ছিলেন। এসময় এক নারী রাস্তা পার হওয়ার সময় দুঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা দেন। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে তুলাতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ হালদার দুর্ঘটনায় এক কিশোর নিহতের কথা স্বীকার করে বলেন, দুর্ঘটনার কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য জানতে তদন্ত চলছে। আইনগত প্রক্রিয়াও গ্রহণ করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেয়েকে দেখে ঘরে ফেরা হলো না সিআইডি কর্মকর্তার

মেয়েকে দেখে ঘরে ফেরা হলো না সিআইডি কর্মকর্তার

মোটরসাইকেলসহ গাড়ি মালিকদের জন্য সুখবর

মোটরসাইকেলসহ গাড়ি মালিকদের জন্য সুখবর

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ৩

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ৩

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

আরও পড়ুন

তদবির ঠেকাতে লটারিতে ঢাকার ৭ ভূমি অফিসে বদলি

তদবির ঠেকাতে লটারিতে ঢাকার ৭ ভূমি অফিসে বদলি

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন

ইলিয়াসের পর একই থানার এএসআই অতনুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

ইলিয়াসের পর একই থানার এএসআই অতনুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

প্রেমিকাকে হত্যার পর আগুন, প্রেমিকের মৃত্যুদণ্ড

প্রেমিকাকে হত্যার পর আগুন, প্রেমিকের মৃত্যুদণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম