Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মিঠাপুকুরে মদপানে ৩ জনের মৃত্যু, গুরুতর অসুস্থ ১

Advertisement

Icon

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৬:২৩ পিএম

মিঠাপুকুরে মদপানে ৩ জনের মৃত্যু, গুরুতর অসুস্থ ১

Advertisement

রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট এলাকায় মদপান করে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন গুরুতর অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মৃত ব্যক্তিরা হলেন- উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ছাত্তার মিয়া (৫০), বালারহাট ইউনিয়নের বুজরুক ঝালাই গ্রামের মৃত মতিয়ার মিয়ার ছেলে হুজুর আলী (৪৫) এবং সংগ্রামপুর বেলতলা গ্রামের মৃত কফুর উদ্দিনের ছেলে সাজু মিয়া (৫৫)।

অসুস্থ ব্যক্তি হলেন- বুজরুক ঝালাই পাকারমাথা এলাকার মৃত সুলতান আলীর ছেলে মো. এরশাদ মিয়া (৪০) । 

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৩১ মে) রাতে বালারহাট বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি নিষিদ্ধ অ্যালকোহল পান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে তিনজনের মৃত্যু হয় এবং অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের সদস্যরা অসুস্থদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের চিকিৎসা শুরু হয়। চিকিৎসাধীন অবস্থায় হুজুর আলী মৃত্যুবরণ করেন। ছাত্তার মিয়া তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কয়ারমারি গুচ্ছগ্রামে বসবাস করতেন। অসুস্থ হয়ে পড়ার পর সেখানেই তার মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি করা হলে সোমবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় সাজু মিয়ারও মৃত্যু হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মিঠাপুকুর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. মাইদুল ইসলাম বলেন, তারা মদপান করেই মারা গেছেন। লাশের ময়নাতদন্ত যাতে না করাতে হয়, সেজন্য পরিবারের লোকজন বিষয়টি গোপন করার চেষ্টা করছে।

এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষাক্ত মদ্যপানে মৃত্যুর খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরে আরও একজনের মৃত্যুর তথ্য পাওয়া যায়।

তিনি বলেন, ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের কোনো সুযোগ নেই। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে লাশগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।

মিঠাপুকুর থানার ওসি এরশাদ হোসেন বলেন, এ ঘটনায় এখনো তদন্ত চলমান রয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম