Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তাপপ্রবাহে পুড়ছে রংপুর, জনজীবন দুর্বিষহ

Advertisement

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৮:১৯ পিএম

তাপপ্রবাহে পুড়ছে রংপুর, জনজীবন দুর্বিষহ

ফাইল ছবি।

Advertisement

জ্যৈষ্ঠের শুরুতেই তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে বিভাগীয় নগরী রংপুরে। গত কয়েক দিন ধরে তাপমাত্রা বাড়তে থাকায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

সোমবার (১ জুন) সকাল থেকেই ছিল তীব্র রোদ, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও অসহনীয় হয়ে ওঠে। দুপুর গড়াতেই প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না। এতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মানুষের চলাচলও কমে গেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর বিভাগের ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সোমবার রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

প্রখর রোদ ও ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষ। রিকশাচালক, নির্মাণশ্রমিক ও দিনমজুরেরা বলছেন, দীর্ঘ সময় রোদে কাজ করা কঠিন হয়ে পড়েছে। অনেককে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিতে দেখা গেছে।

গরমের প্রভাব পড়েছে নগর জীবনে। দুপুরের দিকে ব্যস্ত সড়কগুলো ফাঁকা হয়ে যায়।  অন্যদিকে বিভিন্ন মোড়ে ডাব, লেবুর শরবত ও ঠান্ডা পানীয়ের দোকানে ভিড় বেড়েছে।

নগরীর কাচারি বাজার এলাকার গৃহবধূ মরিয়ম বেগম জানান, সকালে তাপমাত্রা কিছুটা সহনীয় থাকলেও দুপুরের পর বাইরে থাকা কঠিন হয়ে পড়ছে। ঘরে ফ্যান চললেও গরম কমছে না।

রংপুর আবহাওয়া অফিসের পর্যবেক্ষক শাকেরা তাজনিম জানান, বর্তমানে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে। আগামী কয়েক দিনে তা আরও বাড়তে পারে। তবে জুন মাসে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও থাকে, যা সাময়িক স্বস্তি এনে দিতে পারে।

টানা গরমে বিপর্যস্ত রংপুরবাসীর এখন একটাই প্রত্যাশা—এক পশলা বৃষ্টি নামুক, স্বস্তি আসুক জনজীবনে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বদরগঞ্জে আন্তঃনগর ট্রেনের চাকা লাইনচ্যুত, চলাচল বন্ধ

বদরগঞ্জে আন্তঃনগর ট্রেনের চাকা লাইনচ্যুত, চলাচল বন্ধ

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

‘তাপঝড়’ কী, এর প্রভাবে যে ভয়ংকর ক্ষতির মুখে সারাবিশ্ব

‘তাপঝড়’ কী, এর প্রভাবে যে ভয়ংকর ক্ষতির মুখে সারাবিশ্ব

ঐতিহ্য সংরক্ষণ ও চিকিৎসাসেবায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন আখতার হোসেন

ঐতিহ্য সংরক্ষণ ও চিকিৎসাসেবায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন আখতার হোসেন

বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম