জাফলংয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু
Advertisement
সিলেট ব্যুরো ও গোয়াইনঘাট প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১০:১২ পিএম
ঘণ্টাব্যাপী তল্লাশির পর সন্ধ্যা ৬টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুন) বিকাল ৪টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে স্থানীয় ডুবুরি দল ও পুলিশ তার লাশ উদ্ধার করে।
মৃত ইমতিয়াজ হোসেন রাহি (১৬) চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে রাহিসহ ১২ জনের একটি দল জাফলংয়ে বেড়াতে আসে। বিকালের দিকে রাহিসহ কয়েকজন জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে নামে। একপর্যায়ে রাহি স্রোতের টানে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় ডুবুরিদের মাধ্যমে উদ্ধার অভিযান শুরু করা হয়। ঘণ্টাব্যাপী তল্লাশির পর সন্ধ্যা ৬টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, জিরো পয়েন্ট এলাকা থেকে ওই পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, জিরো পয়েন্ট এলাকা থেকে ওই পর্যটকের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে।
