Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণার মাধ্যমেই আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র পেয়েছি: দুলু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১০:১৫ পিএম

শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণার মাধ্যমেই আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র পেয়েছি: দুলু

নাটোরের বনপাড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

Advertisement

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমেই আমরা বাংলাদেশ নামক একটি রাষ্ট্র পেয়েছি। 

৯ মাস রক্তক্ষয়ী সেই যুদ্ধের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে আমরা স্বাধীন সার্বভ্রৌম এই রাষ্ট্র পেয়েছি। চট্রগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সেদিন যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশে নামে কোন রাষ্ট্র থাকতো না। শহীদ জিয়ার সেদিনের সেই আহ্বানের মাধ্যমে বাংলাদেশের দামাল ছেলেরা স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।    

সোমবার (১ জুন) বিকালে নাটোরের বনপাড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।   

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও স্থানীয় এমপি আব্দুল আজিজ। এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী ও নাসিম উদ্দিন নাসিম, বড়াইগ্রাম থানা বিএনপির নেতা মহুয়া নূর কচি, অ্যাডভোকেট আব্দুল কাদের ও শামসুল ইসলাম রনি প্রমুখ।  

অনুষ্ঠানে দুলু আরও বলেন, শহীদ জিয়াকে হত্যা করে তার আদর্শকে মুছে ফেলা যায়নি, জীবিত জিয়ার চাইতে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী। যারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ৪৫ বছর আগে আজকের দিনে নির্মম ভাবে হত্যা করেছিল, তারা মনে করেছিল বিএনপিকে মুছে ফেলবে। কিন্তু ইতিহাস সাক্ষী বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর সংগঠনে পরিনত হয়েছে। দেশের মানুষ দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিএনপিকে একক ভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠিয়েছে। বিএনপি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে। বিএনপির বর্তমান চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি দেশ গঠনে কাজ করে যাচ্ছে।   

এর আগে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অসহায় দুস্থঃদের মাঝে খাবার বিতরণ করেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আবরারের আত্মদান জাতিকে আগ্রাসনবিরোধী প্রতিরোধে জাগিয়েছে: রিজভী

আবরারের আত্মদান জাতিকে আগ্রাসনবিরোধী প্রতিরোধে জাগিয়েছে: রিজভী

বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

ওসিকে হুমকি বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে: রিজভী

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে: রিজভী

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন গ্রেফতার

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন গ্রেফতার

আরও পড়ুন

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম