Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হামের উপসর্গে এবার নার্সের মৃত্যু

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১০:২৬ পিএম

হামের উপসর্গে এবার নার্সের মৃত্যু

হাম

Advertisement

সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এবার জেরিন সুলতানা (২২) নামে এক তরুণী নার্সের মৃত্যু হয়েছে। একই উপসর্গে গত ২৪ ঘণ্টায় এক বছর ৭ মাসের আরও এক শিশুর প্রাণহানি ঘটেছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণী মারা যান।

মৃত জেরিন সুলতানা সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা ছিলেন এবং তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফারি ইন্টার্ন হিসেবে কর্মরত ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে হামের উপসর্গে অসুস্থ থাকা এই নার্সের শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে গত রোববার দুপুরে তাকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও আইসিইউতে থাকা ওই তরুণীকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

স্বামীকে তালাক দেওয়ানোর পর বিয়ে করতে অস্বীকৃতি, থানায় ধর্ষণ মামলা

স্বামীকে তালাক দেওয়ানোর পর বিয়ে করতে অস্বীকৃতি, থানায় ধর্ষণ মামলা

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

নীলফামারীর হত্যা মামলায় সিলেটে গ্রেফতার বাবা-মা-ছেলে

নীলফামারীর হত্যা মামলায় সিলেটে গ্রেফতার বাবা-মা-ছেলে

‘কে কী বলল কেয়ার করি না, আমার দরকার কাজ করা’

‘কে কী বলল কেয়ার করি না, আমার দরকার কাজ করা’

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম