Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত’ বক্তব্যে তোলপাড়

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১০:৪৯ পিএম

‘চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত’ বক্তব্যে তোলপাড়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা কেউ বিএনপির পক্ষে ভোট করেননি বলে অভিযোগ করেন হারুনুর রশিদ।

Advertisement

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপিতে বর্তমানে যারা আছেন তারা সবাই গুপ্ত জামায়াত।

তিনি আরও অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা কেউ বিএনপির পক্ষে ভোট করেননি। 

তার এ বক্তব্যকে ঘিরে জেলা বিএনপিতে তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ শুরু হয়েছে। 

শনিবার (৩০ মে) শহীদ সাটুহল মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

হারুনুর রশিদ বলেন, আমি বিএনপি চেয়ারপারসনকে অনুরোধ করব যাতে দলীয়ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।  তার দাবি, জেলা ও থানা পর্যায়ের কিছু নেতাকর্মী শিবগঞ্জে রাস্তা অবরোধ ও মশাল মিছিল করেছে।  নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে রেল অবরোধ ও মশাল মিছিলও করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বে যারা ছিল, একজনও বিএনপির পক্ষে ভোট করেনি।

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহিন শওকতকে ইঙ্গিত করে তিনি বলেন, রাজশাহী থেকে এসে তিনি প্রধান অতিথি হয়ে মঞ্চে বসে বক্তৃতা দিচ্ছেন।  অথচ ছাত্রদলের কাউকে তাদের মঞ্চে দেখতে পাইনি। এ সময় উপস্থিত ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে তার বক্তব্যের সমর্থনে ‘ভুয়া ভুয়া’ স্লোগান শোনা যায়।

এদিকে তার বক্তব্যের তীব্র সমালোচনা করে জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, জেলা বিএনপির কমিটি তারেক রহমানের নির্দেশনায় গঠিত হয়েছে। তিনি দাবি করেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে আমরা মাঠে ছিলেন, কিন্তু হারুনুর রশিদ আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে ভোট করেছেন।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর তিনি হঠাৎ আবির্ভূত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, কিন্তু জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে।

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, হারুনুর রশিদ অনেক আগেই বলেছিলেন জেলা কমিটি বলে কিছু নেই।  এখন সেই জেলা কমিটি নিয়েই তিনি নির্লজ্জভাবে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন।  তিনি অভিযোগ করেন, ২০১৮ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে আঁতাত করে তিনি সংসদে গেছেন।

গোলাম জাকারিয়া আরও বলেন, এখন নির্বাচনে পরাজিত হয়ে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছেন। তাকে পাগলা গারদে পাঠানো দরকার—এমন মন্তব্যও করেন তিনি। 

তিনি বলেন, আমরা তার মতো পাগল হইনি।  আমরা দলের জন্য কাজ করছি। তাই পাগলের প্রলাপ শুনে সময় নষ্ট করতে চাই না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিদেশে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বিদেশে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালন

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

‘৭১ ও ২৪-এর রাজাকার’ মিলেমিশে একাকার

সমাবেশে রাশেদ খাঁন ‘৭১ ও ২৪-এর রাজাকার’ মিলেমিশে একাকার

যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী

যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী

রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কসবায় আনন্দ মিছিল ঘিরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৭

কসবায় আনন্দ মিছিল ঘিরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৭

আরও পড়ুন

পকেটের চাবিতেই মিলল নদীতে ভাসা লাশের পরিচয়

পকেটের চাবিতেই মিলল নদীতে ভাসা লাশের পরিচয়

পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে এসেছে: বাণিজ্যমন্ত্রী

পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে এসেছে: বাণিজ্যমন্ত্রী

ধর্ষণ মামলা তদন্তের মধ্যে মৃত সন্তান প্রসব

ধর্ষণ মামলা তদন্তের মধ্যে মৃত সন্তান প্রসব

শেরপুর গারো পাহাড়ে এবার মানুষ আতঙ্কে হাতি!

শেরপুর গারো পাহাড়ে এবার মানুষ আতঙ্কে হাতি!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম