Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপির মিছিলে হামলার ঘটনায় মামলা, সাবেক ওসিসহ আসামি ১৪ পুলিশ

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০২:৫৮ পিএম

বিএনপির মিছিলে হামলার ঘটনায় মামলা, সাবেক ওসিসহ আসামি ১৪ পুলিশ

ছবি: সংগৃহীত

Advertisement

২০২২ সালের ৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও গুলির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে পাকুন্দিয়া থানার তৎকালীন ওসি সারোয়ার জাহান, পরিদর্শক নাহিদ হাসান সুমনসহ ১৪ পুলিশ সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের ৩২ জনের নাম উল্লেখসহ আরও ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

২৪ মে পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জল বাদী হয়ে কিশোরগঞ্জের আদালতে এ মামলা করেন। আদালত পাকুন্দিয়া থানা পুলিশকে মামলার এজাহারটি এফআইআর হিসাবে গণ্য করার নির্দেশ দেন।

মামলার বাদী মো. মাজহারুল হক উজ্জল বলেন, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পূর্বঘোষিত দেশব্যাপী বিএনপির বিক্ষোভ কর্মসূচির সময় তৎকালীন ওসি সারোয়ার জাহানের নির্দেশে পুলিশ সদস্যরা তাদের  নেতাকর্মীদের উপর এলোপাতাড়ি গুলি করেন। এ সময় পুলিশের সঙ্গে লাঠিসোটা, ইটপাটকেল ও দেশিয় অস্ত্র নিয়ে যোগ দেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। 

পুলিশের রাবার বুলেট, টিয়ারসেল ও স্প্লিন্টারে বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। এর মধ্যে শ্রাবণের শরীরে একাধিক ছররা গুলি লাগে এবং জলিলের এক চোখ অন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, ওই সময় ওসি সারোয়ার জাহান নিজেকে ছাত্রলীগের নেতা দাবি করতেন। তিনি শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কর্মসূচি করতে দিতেন না। তার সময়ে বিএনপির অনেক নেতাকর্মী অত্যাচার, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। ন্যায় বিচার পাওয়ার আশায় এসব পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানিয়েছেন তিনি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা

মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা

শ্যামলীতে মোটরসাইকেলে এসে সাংবাদিকের স্ত্রীর ব্যাগ ছিনতাই

শ্যামলীতে মোটরসাইকেলে এসে সাংবাদিকের স্ত্রীর ব্যাগ ছিনতাই

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে ডাক

‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও

‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও

কানাডায় ভিসা জালিয়াতি, ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডায় ভিসা জালিয়াতি, ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম