Logo
Logo
×

Advertisement

রাজধানী

শ্যামলীতে মোটরসাইকেলে এসে সাংবাদিকের স্ত্রীর ব্যাগ ছিনতাই

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পিএম

শ্যামলীতে মোটরসাইকেলে এসে সাংবাদিকের স্ত্রীর ব্যাগ ছিনতাই

প্রতীকী ছবি

Advertisement

রাজধানীর শ্যামলীতে অটোরিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে এসে এক নারীর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুই ব্যক্তি। 

শনিবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে শিশুমেলার বিপরীত পাশে খিলজি রোডের মোড়সংলগ্ন ফুটওভার ব্রিজের সামনে এ ঘটনা ঘটে। ব্যাগে নগদ ৩৫ হাজার টাকা, দুটি মুঠোফোন, ডাচ-বাংলা ব্যাংকের ডেবিট কার্ড, ঘড়িসহ বিভিন্ন ব্যবহার্য জিনিস ছিল।

ভুক্তভোগী কাকলি আক্তার নুপুরের স্বামী শাহজাহান আকন্দ শুভ দৈনিক আমাদের সময়ের জ্যেষ্ঠ ক্রাইম রিপোর্টার। এ ঘটনায় তিনি মোহাম্মদপুর থানায় একটি মামলা করা হয়েছে। 

এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক কাজে শনিবার সকাল সাড়ে ৭টায় কল্যাণপুর থেকে এসবি পরিবহনের বাসে নুপুরের কুষ্টিয়া যাওয়ার কথা ছিল। এ জন্য সকালে স্ত্রীকে নিয়ে আজিমপুরের নিউ পল্টন এলাকার বাসা থেকে অটোরিকশায় কল্যাণপুরের উদ্দেশে রওনা হন শুভ। পথে খিলজি রোডের মোড়সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি নুপুরের হাত থেকে ব্যাগটি টান দিয়ে নিয়ে যান। পরে তারা দ্রুত শ্যামলীর দিকে পালিয়ে যান। 

শুভ জানান, তারা ছিনতাইকারীদের পিছু নিলেও শ্যামলী স্কয়ার মার্কেটের আগের একটি গলি দিয়ে মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি। এ ঘটনায় কুষ্টিয়াগামী বাসের যাত্রা বাতিল করে আইনি ব্যবস্থা নিতে থানায় যান তারা।

ছিনতাইয়ের সময় নুপুরের হাতের একটি আঙুলে আঘাত লাগে। পরে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রকিবুলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলের আশপাশের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেন শুভ। এতে সন্দেহভাজন মোটরসাইকেলটি প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে বলে জানান তিনি।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মোহাম্মদপুর থানার অভিযানে ১৩ ছিনতাইকারী গ্রেফতার

মোহাম্মদপুর থানার অভিযানে ১৩ ছিনতাইকারী গ্রেফতার

নতুন কৌশলে ছিনতাই, বাইকারদের জন্য মৃত্যুফাঁদ

নতুন কৌশলে ছিনতাই, বাইকারদের জন্য মৃত্যুফাঁদ

কানাডায় ভিসা জালিয়াতি, ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডায় ভিসা জালিয়াতি, ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

ফ্লাইওভারে নতুন কৌশল ‘সুতা-ডাকাতি’

রাতে রাজধানীতে ছিনতাইকারীর ফাঁদ ফ্লাইওভারে নতুন কৌশল ‘সুতা-ডাকাতি’

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

অপহরণের পর যুবককে দিয়ে ঋণ আবেদন, এরপর ছিনতাই

অপহরণের পর যুবককে দিয়ে ঋণ আবেদন, এরপর ছিনতাই

আরও পড়ুন

বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯

বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯

প্রবাসীর জান-মালের অধিকার চাইছে ‘প্রবাস’

প্রবাসীর জান-মালের অধিকার চাইছে ‘প্রবাস’

বিএমইউ’র আটতলা থেকে পড়ে ছাত্রীর মৃত্যু

বিএমইউ’র আটতলা থেকে পড়ে ছাত্রীর মৃত্যু

মিরপুরে পিস্তল-গুলিসহ দুইজন গ্রেফতার

মিরপুরে পিস্তল-গুলিসহ দুইজন গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম