Logo
Logo
×

Advertisement

সারাদেশ

উলিপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু

Advertisement

Icon

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৬:১১ পিএম

উলিপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু

Advertisement

কুড়িগ্রামের উলিপুরে খেলার জন্য ফুটবল আনতে যাওয়ার সময় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় লাবন্য মিয়া (১২) নামে অপর এক কিশোর আহত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের আঠারপাইকা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর রানা মিয়া (১৫) ওই গ্রামের আফজাল মিয়ার ছেলে। আহত লাবন্য মিয়া একই গ্রামের জাহিদুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রানা মিয়া ও লাবন্য মিয়া বাড়ির পাশে বসেছিল। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে খেলার জন্য তারা বাড়ি থেকে ফুটবল আনার জন্য রওনা দেয়। পথিমধ্যে আকস্মিক বজ্রপাত হলে তারা দুজনই গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে রানা মিয়ার মৃত্যু হয়। আহত লাবন্য মিয়া বর্তমানে কিছুটা সুস্থ রয়েছে।  নিহত রানা মিয়া মন্ডলের হাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল বলে জানা গেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য রিয়াজুল ইসলাম।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রৌমারীর আলোচিত জোড়া খুন: ২০ বছর পর একজনের যাবজ্জীবন

রৌমারীর আলোচিত জোড়া খুন: ২০ বছর পর একজনের যাবজ্জীবন

বিশ বছর পর জোড়া খুন মামলার রায়, একজনের যাবজ্জীবন

বিশ বছর পর জোড়া খুন মামলার রায়, একজনের যাবজ্জীবন

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম