Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কালুখালীতে রেলওয়ে ব্রিজে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

Advertisement

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১০:০১ পিএম

কালুখালীতে রেলওয়ে ব্রিজে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

Advertisement

রাজবাড়ীর কালুখালী উপজেলায় রেলওয়ে ব্রিজের সঙ্গে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কালুখালীর কালিকাপুর ইউনিয়ন এলাকার রেলওয়ে সেতুর কাছে পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ী জিআরপি পুলিশ সূত্রে জানা গেছে, ট্রেনটি সেতুর কাছে পৌঁছলে ছাদে অবস্থানরত এক যুবক অসাবধানতাবশত সেতুর সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

পরে ট্রেনটি পাংশা রেলওয়ে স্টেশনে পৌঁছলে রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ট্রেনের ছাদ থেকে লাশ উদ্ধার করা হয়।  এ ঘটনায় প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল ব্যাহত হয়।

পাংশা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার মিজানুর রহমান জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশের পরই বিষয়টি জানা যায়। পরে ছাদ থেকে লাশ উদ্ধার করে স্টেশনে রাখা হয় এবং রাজবাড়ী রেলওয়ে থানায় খবর দেওয়া হয়।

এ বিষয়ে রাজবাড়ী জিআরপি থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, রেলওয়ে ব্রিজের সঙ্গে ধাক্কায় এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম