Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে জামাইয়ের মৃত্যু

Advertisement

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১০:৩০ পিএম

শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে জামাইয়ের মৃত্যু

Advertisement

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার খংগুয়া গ্রামে শ্বশুরবাড়িতে গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত শফিকুল ইসলাম উপজেলার খংগুয়া গ্রামের আব্দুর রশিদের জামাতা।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি জানান, নিহত শফিকুল ইসলাম ঈদের ছুটিতে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। বিকালে শ্বশুরবাড়ির একটি আমগাছ থেকে কাঁচা বাঁশের কঞ্চি দিয়ে আম পাড়ার সময় অসতর্কতাবশত ওই বাঁশ বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যায়।

এতে শফিকুল ইসলাম বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ঘটনার খবর পেয়ে পল্লী বিদ্যুৎ বিভাগকে জানানো হলে তারা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বলে জানান ইউএনও।

পল্লী বিদ্যুৎ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

গুঁড়িয়ে দেওয়া হলো কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৪৫ চুল্লি

গুঁড়িয়ে দেওয়া হলো কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৪৫ চুল্লি

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম