Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কটিয়াদীতে বিএনপি ও যুবদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

Advertisement

Icon

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১০:৪৯ পিএম

কটিয়াদীতে বিএনপি ও যুবদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

Advertisement

কিশোরগঞ্জের কটিয়াদীতে বনগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক পিন্টু এবং ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) বিকালে উপজেলার বনগ্রাম বাজার ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন সহশ্রাম ধুলাদিয়া ইউনিয়নে একটি সমাবেশ শেষে বনগ্রাম বাজারে আসার কথা ছিল।  তবে তিনি বনগ্রামে না এসে কর্মসূচি শেষ করে অন্যত্র চলে যান। এ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে বনগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক পিন্টু এবং ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এর জের ধরে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।  পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, সংসদ সদস্যের সামনে মুঞ্জুরুল হক পিন্টু ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য মো. নজরুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।  

তিনি জানান, এ ঘটনার প্রতিবাদ জানালে পরবর্তীতে এমপি চলে যাওয়ার পর পিন্টুর নেতৃত্বে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে তিনি নিজেসহ বেশ কয়েকজন আহত হন।

অন্যদিকে মুঞ্জুরুল হক পিন্টুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বনগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিন মাসুদ বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। বিষয়টি যাতে আরও বিস্তৃত না হয়, সেজন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। 

কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বিএনপি ও যুবদলের দুইপক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত

চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত

মিষ্টির শূন্য আসনে এমপি হতে আগ্রহী বিএনপির ৭০ নেত্রী

মিষ্টির শূন্য আসনে এমপি হতে আগ্রহী বিএনপির ৭০ নেত্রী

মিষ্টির শূন্য আসন: ফরম নিলেন ৭০ নেত্রী, তারা কারা?

মিষ্টির শূন্য আসন: ফরম নিলেন ৭০ নেত্রী, তারা কারা?

জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন

জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন

ভাই পরিচয়ে প্রবাসীর স্ত্রীর ঘরে মাদককারবারি, অতঃপর...

ভাই পরিচয়ে প্রবাসীর স্ত্রীর ঘরে মাদককারবারি, অতঃপর...

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম