Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুলিশ বহনকারী অটোকে বাসের ধাক্কা, আহত ৪

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৬:৩১ পিএম

পুলিশ বহনকারী অটোকে বাসের ধাক্কা, আহত ৪

পুলিশ বহনকারী অটোকে বাসের ধাক্কা

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মহাসড়কে রাত্রিকালীন চেকপোস্টে ডিউটির সময় পুলিশ সদস্যদের বহনকারী একটি সিএনজিকে একটি বাস ধাক্কা দিলে ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (৩ জুন) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে কুটি চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, কসবা থানার কুটি চৌমুহনী এলাকার একটি পেট্রল পাম্পের সামনে সিলেট-কুমিল্লা মহাসড়কে রাত্রিকালীন চেকপোস্ট-৭-এ দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় এনা পরিবহনের একটি বাস সিএনজির বাম পাশের পেছনের অংশে ধাক্কা দেয়।

এ ঘটনায় সিএনজিতে থাকা এসআই নিজাম উদ্দিন, এএসআই সিরাজুল মনির, কনস্টেবল এমদাদুল হকসহ ৪ জন পুলিশ সদস্য আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। ঘটনার পর এনা পরিবহণের বাসটি জব্দ করে কসবা থানায় নেওয়া হয়েছে। তবে বাসের চালক, সুপারভাইজার ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কসবা থানার ওসি নাজনিন সুলতানা জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

এক টিকিটে ১০-১২ যাত্রী, যুবকের কারাদণ্ড

এক টিকিটে ১০-১২ যাত্রী, যুবকের কারাদণ্ড

ছাত্রলীগ সদস্য টিটু গ্রেফতার

ছাত্রলীগ সদস্য টিটু গ্রেফতার

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

২৯ কেজি ৯০০ গ্রাম ওজনের পার্শেল ডাকঘরে এসে হয়ে গেল ১৯ কেজি!

২৯ কেজি ৯০০ গ্রাম ওজনের পার্শেল ডাকঘরে এসে হয়ে গেল ১৯ কেজি!

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম