Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Advertisement

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৮:৫১ পিএম

হাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফাইল ছবি

Advertisement

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে আয়ান মুহাম্মদ (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকী।

এর আগে, আজ দুপুরে হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের চন্দ্রপুর গ্রামের বাসিন্দা ও পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হকের ছেলে আয়ান মুহাম্মদ পুকুরে ডুবে মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আয়ান পরিবারের লোকজনের অজান্তে খেলতে গিয়ে বাড়ির সামনের পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর পুকুরের পানিতে ভাসতে দেখলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। 

পরে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারজানা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম