Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জেলা পরিষদের ডাকবাংলোয় মিলল নারী ও ২ শিশুর লাশ

Advertisement

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৮:৪২ পিএম

জেলা পরিষদের ডাকবাংলোয় মিলল নারী ও ২ শিশুর লাশ

ছবি: যুগান্তর

Advertisement

বরগুনার পৌর এলাকার আবুল হোসেন ঈদগাও মাঠসংলগ্ন জেলা পরিষদ ডাকবাংলোর নতুন ভবনের তৃতীয় তলা থেকে নারী ও দুই শিশু কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) বিকাল ৫টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম স্মৃতি রানী । তিনি বরগুনা পৌরসভার কালিবাড়ী এলাকার বাসিন্দা দুলাল রায়ের স্ত্রী।

স্মৃতি রানী বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোতে ঝাড়ুদার হিসেবে পার্টটাইম কাজ করতেন।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া ওই দুই শিশু নিহত স্মৃতি রানীর সন্তান।

পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোর ৩নং কক্ষে আনুমানিক ছয় বছর বয়সি এক শিশু কন্যার লাশ বিছানার ওপর পড়ে থাকতে দেখা যায়। পরে পাশের ৪নং কক্ষের (খাকদন-৪) দরজা ভেঙে স্মৃতি রানী ও দুই বছর বয়সি আরেক শিশু কন্যার লাশ উদ্ধার করা হয়। 

ঘটনাস্থলে বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহব্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা ও অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোহাম্মদ ইব্রাহিম উপস্থিত হন।

বরগুনা সদর থানার ওসি মো. আব্দুল আলীম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং এ মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ চালিয়ে যাচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

উন্নয়ন-আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে কাজ করার নির্দেশ চিফ হুইপের

উন্নয়ন-আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে কাজ করার নির্দেশ চিফ হুইপের

হাসিনার দুপুরে খরচ সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়: চিফ হুইপ

হাসিনার দুপুরে খরচ সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়: চিফ হুইপ

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ

প্রতিবেশীর ঘরে কাপড়ে মোড়ানো শিশুর নিথর দেহ

প্রতিবেশীর ঘরে কাপড়ে মোড়ানো শিশুর নিথর দেহ

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

কনডেম সেলে কেমন আছেন মিন্নি

কনডেম সেলে কেমন আছেন মিন্নি

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম