Logo
Logo
×

Advertisement

সারাদেশ

উন্নয়ন-আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে কাজ করার নির্দেশ চিফ হুইপের

Advertisement

Icon

বামনা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পিএম

উন্নয়ন-আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে কাজ করার নির্দেশ চিফ হুইপের

Advertisement

জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি বামনা উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বামনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

চিফ হুইপ বলেন, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কর্মকর্তাদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সরকারি সেবার মান বৃদ্ধি এবং উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা বজায় রেখে মানুষের ভোগান্তি লাঘব করাই প্রশাসনের মূল লক্ষ্য হওয়া উচিত।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা, মাদকবিরোধী অভিযান জোরদার, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, হাসপাতালের স্বাস্থ্যসেবার ঘাটতি দূরীকরণ এবং কৃষি কার্ড ও সামাজিক সুরক্ষা ভাতার সঠিক বণ্টন নিশ্চিতের বিষয়ে আলোচনা হয়। এছাড়া ভাঙাচোরা সড়ক সংস্কার ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. নিকহাত আরার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বনালী দেবনাথ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান, বিশিষ্ট শিল্পপতি মো. রুহুল আমিন শরীফ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, বীর মুক্তিযোদ্ধা মতিন আল হোসাইন সেলিম সরদার এবং চিফ হুইপের একান্ত সচিব মো. তৌহিদুল ইসলাম তৌহিদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসিনার দুপুরে খরচ সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়: চিফ হুইপ

হাসিনার দুপুরে খরচ সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়: চিফ হুইপ

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

কনডেম সেলে কেমন আছেন মিন্নি

কনডেম সেলে কেমন আছেন মিন্নি

নিষেধাজ্ঞার আগে পাথরঘাটায় ইলিশ বিক্রির ধুম, দামেও বেশি

নিষেধাজ্ঞার আগে পাথরঘাটায় ইলিশ বিক্রির ধুম, দামেও বেশি

আমতলীতে এলপিজি গ্যাস সঙ্কট, অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি

আমতলীতে এলপিজি গ্যাস সঙ্কট, অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম