Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সদরপুরে চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:২৫ পিএম

সদরপুরে চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ

Advertisement

ফরিদপুরের সদরপুরে ছয় বছরের এক শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রেজাউল প্রামাণিক (৬০) পলাতক রয়েছেন।

এ ঘটনায় বুধবার (৩ জুন) দুপুরে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সদরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে মঙ্গলবার (২ জুন) বিকাল ৩টার দিকে উপজেলার ওই গ্রামে এ ঘটনা ঘটে।  রেজাউল প্রামাণিক ওই এলাকার মৃত গেন্দু প্রামাণিকের ছেলে।

স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে শিশুটি অভিযুক্তের বাড়ির পাশে খেলা করছিল। এ সময় রেজাউল শিশুটিকে অ্যালোভেরা গাছ ও চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে নিজের ঘরে নিয়ে যান। সেখানে ঘরের দরজা বন্ধ করে তিনি শিশুটিকে ধর্ষণচেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে তিনি তাকে ছেড়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে শিশুটি ঘর থেকে বের হয়ে কান্নাকাটি করে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনাটি জানায়।

এ বিষয়ে সদরপুর থানার এসআই মোখলেছুর রহমান বলেন, ভুক্তভোগী শিশুর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে ঘটনার সত্যতা যাচাই করে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

জনপ্রিয় অভিনেতা রাসেল ব্র্যান্ড একজন নির্মম যৌন শিকারী

ইউকে প্রসিকিউটর জনপ্রিয় অভিনেতা রাসেল ব্র্যান্ড একজন নির্মম যৌন শিকারী

‘ওর শরীর সাপের মতো’, আদালতে ব্রিটিশ অভিনেতা রাসেলের বিরুদ্ধে নারীর অভিযোগ

‘ওর শরীর সাপের মতো’, আদালতে ব্রিটিশ অভিনেতা রাসেলের বিরুদ্ধে নারীর অভিযোগ

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

সরকারি ভবনের ছাদে উৎপাদন ৬০ কিলোওয়াট বিদ্যুৎ, যুক্ত হলো জাতীয় গ্রিডে

সরকারি ভবনের ছাদে উৎপাদন ৬০ কিলোওয়াট বিদ্যুৎ, যুক্ত হলো জাতীয় গ্রিডে

ফরিদপুরে আট বছরের শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরে আট বছরের শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

আরও পড়ুন

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম