Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গোপালগঞ্জে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ১২০০ নেতাকর্মী

Advertisement

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:৪২ পিএম

গোপালগঞ্জে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ১২০০ নেতাকর্মী

গোপালগঞ্জে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ১২০০ নেতাকর্মী

Advertisement

গোপালগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের প্রায় ১ হাজার ২শ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

বুধবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজারে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. কেএম বাবরের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগের এসব নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বিএনপিতে যোগদান করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছনোয়ার হোসেন মোল্লা ও নিজড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি  নুর ইসলাম শেখ।

নিজড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মীনার সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, ফজলুল কবির দ্বারা, পৌর বিএনপির সভাপতি শেখ হাচিবুর রহমান, বিএনপি নেতা এসএম জিয়াউল কবির বিপ্লব, সাজ্জাদ হোসেন হীরা, নেতা সাইফুল ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যোগদান অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন।

এ সময় সংসদ সদস্য ডা. কেএম বাবর বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিরা বিএনপিতে যোগদান করলে তাদের স্বগত জানাই।

বিএনপিতে যোগদানকারী নবাগত দুই নেতা বলেন, এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে তারা সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আতঙ্ক ছড়াচ্ছে কারা

টার্গেট ডিসেম্বর রাজনীতি আতঙ্ক ছড়াচ্ছে কারা

শেখ পরিবারের ‘ঘনিষ্ঠ’ রাজী ফখরুল এখনো বেপরোয়া

থাইল্যান্ডে বসে চালাচ্ছেন দেশবিরোধী ষড়যন্ত্র শেখ পরিবারের ‘ঘনিষ্ঠ’ রাজী ফখরুল এখনো বেপরোয়া

বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯

বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯

গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের হামলা, এসআইসহ ৩ পুলিশ আহত

গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের হামলা, এসআইসহ ৩ পুলিশ আহত

ইবাদতে জীবন পার করতে চান পদত্যাগকারী আ.লীগ নেতা

ইবাদতে জীবন পার করতে চান পদত্যাগকারী আ.লীগ নেতা

আ.লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধন করলেন এমপি মিতু

আ.লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধন করলেন এমপি মিতু

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম