Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভেদরগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Advertisement

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৫:১২ পিএম

ভেদরগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Advertisement

শরীয়তপুরের ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুজনেরই বয়স আট বছর।  তারা সম্পর্কে মামাতো ভাই।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার পাপরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর থেকে পরিবারসহ মামাবাড়িতে বেড়াতে আসে রিফাত। সে তার সমবয়সি মামাতো ভাই হৃদয়ের সঙ্গে বাড়িতে খেলাধুলা করছিল। একপর্যায়ে তাদের কোনো খোঁজ না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে স্থানীয়দের সহায়তায় রিফাত ও হৃদয়কে বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ভেদরগঞ্জ থানার ওসি আবুল বাশার বলেন, শিশু দুজনকে বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

‘৮০০ টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে আড়াই হাজারে’

‘৮০০ টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে আড়াই হাজারে’

বিএনপিকে হুঁশিয়ারি নাহিদ ইসলামের

বিএনপিকে হুঁশিয়ারি নাহিদ ইসলামের

টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ প্রাণ গেল ৪ শিশুর

টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ প্রাণ গেল ৪ শিশুর

এক মণ মটর ডালে ২০ ফুটের দুর্গাপ্রতিমা, খরচ ৩০ লাখ টাকা

এক মণ মটর ডালে ২০ ফুটের দুর্গাপ্রতিমা, খরচ ৩০ লাখ টাকা

পূজা ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে: হুইপ অপু

পূজা ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে: হুইপ অপু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম