Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, মা আহত

Advertisement

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৫:১৫ পিএম

বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, মা আহত

Advertisement

পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ডুমুরিতলা এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।  এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারিয়া আক্তার (১৮) বানেশ্বরপুর এলাকার আবুল কালামের মেয়ে। তিনি পিরোজপুর পৌরসভার আফতাব উদ্দিন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আহতরা হলেন- অটোরিকশাচালক রাসেল (৩৫) এবং মারিয়ার মা হাওয়া বেগম (৪৫)। তারা একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে পিরোজপুরগামী একটি লোকাল যাত্রীবাহী বাস ডুমুরিতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারিয়া আক্তারের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত হাওয়া বেগম ও রাসেলকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অতনু হালদার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হলে কলেজছাত্রী মারিয়া আক্তারকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত হাওয়া বেগমের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

দেড় একরজুড়ে ১৬০ প্রতিমা, মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ভিন্নধর্মী আয়োজন

দেড় একরজুড়ে ১৬০ প্রতিমা, মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ভিন্নধর্মী আয়োজন

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

‘মসজিদ-মন্দিরে জুতা চোরদের ধর্মীয় অনুভূতি কাজ করে না’

‘মসজিদ-মন্দিরে জুতা চোরদের ধর্মীয় অনুভূতি কাজ করে না’

ইউপি সদস্য হয়েও জেলে কার্ড দিয়ে চাল উত্তোলন বিএনপি নেতার

ইউপি সদস্য হয়েও জেলে কার্ড দিয়ে চাল উত্তোলন বিএনপি নেতার

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম