Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঘোড়াশালে ৩০০ ফুট দৈর্ঘ্যের পতাকা টানালেন ব্রাজিল সমর্থকরা

Advertisement

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১০:৩৮ পিএম

ঘোড়াশালে ৩০০ ফুট দৈর্ঘ্যের পতাকা টানালেন ব্রাজিল সমর্থকরা

ঘোড়াশালে ৩০০ ফুট দৈর্ঘ্যের পতাকা টানালেন ব্রাজিল সমর্থকরা

Advertisement

২০২৬ বিশ্বকাপ ফুটবল গ্রেট শো অন আর্থ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। এরই মধ্যে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীদের মাঝে উন্মাদনা ও উত্তেজনা বিরাজ করছে। তারই ধারাবাহিকতায় সেই উত্তেজনার ঢেউ এসে লেগেছে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভাতেও।

প্রিয় দলের জার্সি গায়ে জড়িয়ে যেমন অনেকে ঘুরে বেড়াচ্ছেন, তেমনি প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে দীর্ঘ পতাকা তৈরির প্রতিযোগিতাও জমে উঠেছে।

এমনই এক নজরকাড়া কাণ্ড ঘটিয়েছেন ঘোড়াশাল পৌরসভার সরকার টেক গ্রামের ব্রাজিল সমর্থকরা। প্রিয় দল সেলেসাওদের প্রতি নিজেদের উন্মাদের মতো ভালোবাসা জানান দিতে তারা তৈরি করেছেন ৩০০ ফুট দীর্ঘ এক বিশাল ব্রাজিলের পতাকা; যা ইতোমধ্যে পুরো এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

সরেজমিন বৃহস্পতিবার সরকারটেক গ্রামের ব্রাজিল সমর্থকদের সঙ্গে কথা বলে  জানা যায়, বিশ্বকাপকে বরণ করে নিতে এবং প্রিয় দলকে মানসিকভাবে সমর্থন জোগাতেই তাদের এই যৌথ প্রয়াস। পতাকাটি তৈরি করার পর থেকেই দূর-দূরান্ত থেকে মানুষ সেটি দেখতে ভিড় জমাচ্ছেন।

এ বিষয়ে ব্রাজিল ভক্ত নইমুদ্দিন আবেগাপ্লুত হয়ে বলেন, আমি ছোটবেলা থেকেই ব্রাজিলের অন্ধ সমর্থক। পেলের দেশ, জাদুকরি  ফুটবলের দেশ ব্রাজিলকে আমি মনেপ্রাণে ভালোবাসি। আমার মতো আমাদের গ্রামের অনেকেই ব্রাজিলকে মনেপ্রাণে পছন্দ করেন। প্রিয় দলের প্রতি আমাদের এই ভালোবাসা এবং আবেগ প্রকাশ করতেই আমরা সবাই মিলে এই ৩০০ ফুট দৈর্ঘ্যের বিশাল পতাকাটি তৈরি করেছি। এটাকে ১০০০ ফুট করার চিন্তাভাবনা আছে। আশা করছি এবার বিশ্বকাপ ট্রফিটা আমাদের ঘরেই যাবে।

বিশ্বকাপের বাঁশি বাজার আগেই ঘোড়াশালের সরকার টেক গ্রামের এই ফুটবল উন্মাদনা প্রমাণ করছে যে, ভৌগোলিক দূরত্ব যতই হোক না কেন, ফুটবল সাম্বার জাদু বাঙালির রক্তে কতটা মিশে আছে। এখন মাঠের লড়াইয়ে প্রিয় দল কেমন করে, সেটাই দেখার অপেক্ষায় স্থানীয় ফুটবল অনুরাগীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২০৩০ বিশ্বকাপ সম্প্রচারে ফিফা-নেটফ্লিক্স চুক্তি

২০৩০ বিশ্বকাপ সম্প্রচারে ফিফা-নেটফ্লিক্স চুক্তি

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

ইতালির ৩ বার বিশ্বকাপে খেলতে না পারা নিয়ে মুখ খুললেন কোচ

ইতালির ৩ বার বিশ্বকাপে খেলতে না পারা নিয়ে মুখ খুললেন কোচ

চ্যাম্পিয়ন্স লিগের পর বিশ্বকাপ ফাইনালও আয়োজন করতে চায় বার্সেলোনা

চ্যাম্পিয়ন্স লিগের পর বিশ্বকাপ ফাইনালও আয়োজন করতে চায় বার্সেলোনা

ফুটবলে প্রথমবার ‘ব্ল্যাক কার্ড’, যাদের দেখাবেন রেফারি

ফুটবলে প্রথমবার ‘ব্ল্যাক কার্ড’, যাদের দেখাবেন রেফারি

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম