Logo
Logo
×
   

সারাদেশ

ঘাটাইলে নিখোঁজ যুবদল নেতার লাশ উদ্ধার

Icon

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১০:৫৮ পিএম

ঘাটাইলে নিখোঁজ যুবদল নেতার লাশ উদ্ধার

ঘাটাইলে নিখোঁজ যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের চার দিন পর বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে আমিনুল ইসলাম ওরফে মিন্টুর লাশ উদ্ধার করা হয়।  তিনি সংগ্রামপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ছিলেন।

গ্রেফতার আসামিদের তথ্যের ভিত্তিতে সংগ্রামপুর ইউনিয়নের কাউটেনাগর গ্রামের রইছ উদ্দিনের একটি ডোবার কচুরিপানার নিচ থেকে মিন্টুর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন আসামিকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। তারা হলেন— কাউটেনাগর গ্রামের মৃত আ. খালেকের ছেলে জয়নাল আবেদীন (৬৫), আ. শেখের ছেলে সোহেল (৩২), জয়নাল আবেদীনের ছেলে আবু হানিফ, ছালামের ছেলে করিম (২৮) এবং হাসান আলীর ছেলে মুসলিম উদ্দিন।

তাদের মধ্যে সোহেল ও আবু হানিফ ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ঘাটাইল থানার ওসি মো. মোকছেদুর রহমান বলেন, রোববার দিনগত রাতে কাউটেনাগর মনপুড়া এলাকায় একটি অনুষ্ঠান চলছিল। সেখান থেকে সোহেল নামের এক আসামি মোবাইল ফোনে ডেকে মিন্টুকে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে পূর্বশত্রুতার জেরে অন্য আসামিরা তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। পরে লাশ একটি ডোবার কচুরিপানার নিচে ফেলে রাখা হয়।

তিনি আরও বলেন, মোবাইল কললিস্টের সূত্র ধরে পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাত ১২টার পর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভিকটিমের ভাই মান্নান বাদী হয়ে হত্যা মামলা করেছেন।  অন্য আসামিরা পলাতক রয়েছেন।  তদন্ত চলছে।

উল্লেখ্য, রোববার দিনগত রাত পৌনে ৯টার দিকে মনপুড়া এলাকায় একটি অনুষ্ঠান থেকে আমিনুল ইসলাম ওরফে মিন্টু নিখোঁজ হন। নিখোঁজের আগে তিনি তার ফেসবুক পেজে লাইভে ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .