Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভৈরবে সংঘর্ষের জেরে রেলপথ অবরোধ, পুলিশসহ আহত ২৫

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০১:০৭ এএম

ভৈরবে সংঘর্ষের জেরে রেলপথ অবরোধ, পুলিশসহ আহত ২৫

Advertisement

কিশোরগঞ্জের ভৈরবে স্থানীয় একটি খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের জেরে রেলপথ অবরোধের ঘটনা ঘটেছে। দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৭ পুলিশসহ ২৫ জন আহত হয়েছে।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এবং অন্তত ছয়টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।

রেলওয়ে জানায়, স্থানীয় একটি খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর এক পক্ষ ভৈরব এলাকায় রেলপথ অবরোধ করে। এর ফলে নিরাপত্তাজনিত কারণে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

উত্তেজিত জনতা রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম দখল করে মাস্টারের রুম ভাঙচুরসহ কয়েকটি কক্ষ ক্ষতিসাধন করে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত রেলস্টেশন এলাকার আশপাশে সংঘর্ষ চলছে। দুই পক্ষের সংঘর্ষের কারনে অন্তত ৬টি ট্রেন পার্শ্ববর্তী স্টেশনে আটকা পড়েছে। 

সংঘর্ষে পুলিশের এস আই সাইফুল ও আরএনবি সদস্য মুছা গুরুতর আহত হয়েছেন। অন্য আহতদের নাম জানা যায়নি, তবে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর রেল পুলিশসহ থানা  পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও হামলাকারীদের পাথর নিক্ষেপের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।  

জানা গেছে শহরের আমলাপাড়া ও জগনাথপুর গ্রামের মধ্য ফুটবল খেলা নিয়ে ঘটনার সূত্রপাত হয়।

ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুটি পক্ষে সংঘর্ষে জড়িয়েছে। অনেক চেষ্টা করেও পরিস্থিতি শান্ত করা যাচ্ছে না। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড, মুচলেকায় মুক্তি পেলেন কাজি

বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড, মুচলেকায় মুক্তি পেলেন কাজি

তিন নারীকে মারধরের অভিযোগ, পরে স্থানীয়দের সঙ্গে যুবদল নেতার সংঘর্ষে আহত ১২

তিন নারীকে মারধরের অভিযোগ, পরে স্থানীয়দের সঙ্গে যুবদল নেতার সংঘর্ষে আহত ১২

আশুলিয়ায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা

আশুলিয়ায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটক ভিডিও নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটক ভিডিও নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ২০

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম