Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে একদিনে আরও ১৯ শিশুর হাম শনাক্ত, উপসর্গ নিয়ে ভর্তি ৩৪

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:৫০ পিএম

চট্টগ্রামে একদিনে আরও ১৯ শিশুর হাম শনাক্ত, উপসর্গ নিয়ে ভর্তি ৩৪

Advertisement

চট্টগ্রামে একদিনে আরও ১৯ শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের সবাই নগরীর বাসিন্দা। এ নিয়ে হাম আক্রান্তের সংখ্যা ১৯৯ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে নগরীর ১৪৪ জন এবং উপজেলার বাসিন্দা রয়েছে ৫৫ জন।

শুক্রবার বিকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

এদিকে শুক্রবার সকাল পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ থাকা আরও ৩৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের সবাই নগরীর বাসিন্দা। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৩০ জন শিশু।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শুক্রবার হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২৭২ জন শিশু চিকিৎসাধীন ছিল। এদের মধ্যে একজন ছাড়া বাকিরা নগরীর বাসিন্দা। চট্টগ্রাম জেলা ও নগরী থেকে এ পর্যন্ত ১ হাজার ৪৪৫ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। তবে শুক্রবার নতুন কোন নমুনা পাঠানো হয়নি।

এর আগে বৃহস্পতিবার চট্টগ্রামে ২৪ জন শিশুর দেহে হাম শনাক্ত এবং হামের উপসর্গ থাকা ৬৪ জন শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামে হাম প্রতিরোধে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে নগরী ও উপজেলায় শতভাগ টিকা দেওয়া হয়েছে। শিশুর শরীরে এন্টিবডি তৈরি হতে সপ্তাহ খানেক সময় লাগবে। এরপর হামের প্রকোপ নিয়ন্ত্রণে চলে আসবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১৩৫৩

হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১৩৫৩

হাম উপসর্গে আরও একজনের মৃত্যু

হাম উপসর্গে আরও একজনের মৃত্যু

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম