Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দেশীয় মদ্যপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২

Advertisement

Icon

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:৩৪ পিএম

দেশীয় মদ্যপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২

Advertisement

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অতিরিক্ত দেশীয় মদ্যপানে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর অসুস্থ অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৭ জুন) সোহাগ মণ্ডল নামের ওই যুবকের মৃত্যু হয়। 

সোহাগ গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের মৃত সামসুল মণ্ডলের ছেলে। চিকিৎসাধীন অপর দুজন হলেন মজিবর রহমান ও সৈকত মণ্ডল।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার দিনগত রাত আনুমানিক ১১টার দিকে সোহাগ, সৈকত ও মজিবর একসঙ্গে দেশীয় মদপান করেন। মদ্যপানের কিছুক্ষণ পরই তারা তিনজনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাদের দ্রুত শজিমেক হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৭টার দিকে সোহাগ মণ্ডল মারা যান। অপর দুইজনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি স্বপন কুমার সরকার জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

গুঁড়িয়ে দেওয়া হলো কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৪৫ চুল্লি

গুঁড়িয়ে দেওয়া হলো কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৪৫ চুল্লি

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম